মূল খবরে যান

শিরোনাম
● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর

চমেক হাসপাতালে চিকিৎসাধীন রোহিঙ্গা রোগীদের কেএসআরএম’র অনুদান

শেয়ার করুন

রায়হান সিকদার,(লোহাগাড়া): চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) ভর্তিকৃত রোহিঙ্গা রোগীদের চিকিৎসার্থে হাসপাতালের রোগী কল্যাণ সমিতিকে ২লক্ষ টাকার অনুদান দিয়েচে কেএসআরএম স্টিল প্ল্যান্ট লিঃ। গত ২৩ সেপ্টেম্বর শনিবার দুপুরে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো: জালাল উদ্দিনের হাতে অনুদানের চেক তুলে দেন কেএসআরএম স্টিল প্ল্যান্ট লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক শাহ্রিয়ার জাহান রাহাত। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সমাজ কল্যাণ পরিষদের নির্বাহী সদস্য ও রোগী কল্যাণ সমিতির সদস্য লোহাগাড়ার কৃতি সন্তান সমাজ কর্মী আরমান বাবু রুমেল, সি প্লাস টেলিভিশনের সিইও আলমগীর অপু, কেএসআরএম স্টিল প্ল্যান্ট লিঃ এর ব্রান্ড কো-অর্ডিনেটর মো: মনিরুজ্জামান রিয়াদ, রোগী কল্যাণ সমিতির সাধারন সম্পাদক অভিজিৎ শাহা, সমাজ সেবা অফিসার তানজিনা আফরিন প্রমুক। এরপর শাহ্রিয়া জাহান রাহাত চমেক হাসপাতালে চিকিৎসাধীন রোহিঙ্গা রোগীদের দেখতে যান এবং তাদের চিকিৎসার খোঁজ খবর নেন। তিনি গুলিবৃদ্ধ পঙ্গু রোগীদের হুইল চেয়ার প্রদানের ঘোষনা দেন।

শেয়ার করুন