মূল খবরে যান

শিরোনাম
● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার্থী ৮৩ হাজার

শেয়ার করুন

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নেবে ৮৩ হাজার ১৯৩ জন শিক্ষার্থী, যার মধ্যে ৪১ হাজার ৯৩২ জন ছাত্র ও ৪১ হাজার ২৬১ জন ছাত্রী।

ব্যবসায় শিক্ষা বিভাগে এবারে সর্বোচ্চ ৩৪ হাজার ২৮৭ জন পরীক্ষার্থী অংশ নেবেন বলে জানান চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ মাহবুব হাসান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, এবারে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ৯৮টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিজ্ঞান বিভাগে ১৭ হাজার ৩০৮ জন এবং মানবিকে ৩১ হাজার ৫৯৫ জন শিক্ষার্থী অংশ নেবে।

আগামী ২ এপ্রিল থেকে চট্টগ্রামসহ সারা দেশে এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে। পরীক্ষায় চট্টগ্রাম বিভাগের অধীন পাঁচ জেলার ২৩৮ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন।

চট্টগ্রাম শিক্ষা বোর্ড থেকে জানা গেছে, এবারে নিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা ৬০ হাজার ৩৮০ জন, অনিয়মিত পরীক্ষার্থী ২১ হাজার ৮৫৯, মানোন্নয়ন পরীক্ষার্থী ৭৮৮ ও প্রাইভেট এ পরীক্ষা দিচ্ছেন ১৬৬ জন শিক্ষার্থী।

জেলাওয়ারী হিসেবে চট্টগ্রাম থেকে ৬১ হাজার ৪৪২ জন, কক্সবাজার থেকে আট হাজার ৯৯৯, রাঙামাটি থেকে পাঁচ হাজার ১১৫, খাগড়াছড়ি থেকে পাঁচ হাজার ৮৬৬ এবং বান্দরবান থেকে এক হাজার ৭৭১জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে এবারের এইচএসসিতে।

২০১৬ সালের এইচএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষবোর্ডের অধীন ২২৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ৮৭ হাজার ৪৬৩ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিল।

শেয়ার করুন