৭ মে, ২০২৬ | ২৪ বৈশাখ, ১৪৩৩ | ১৯ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  আদালতের স্থিতাবস্থা অমান্য করে জমি দখলের চেষ্টা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ।   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল

চট্টগ্রাম উপকূল অতিক্রম করছে “নাডা” : কক্সবাজারে স্বস্তি

সীতাকুন্ড হয়ে চট্টগ্রাম উপকূল অতিক্রম শুরু করেছে ঘূর্ণিঝড় নাডা। এতে  কক্সবাজার উপকূলবাসী স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। কক্সবাজার আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ একেএম নাজমুল হক জানান, রোববার ( ০৬ নভেম্বর) সকাল থেকে চট্টগ্রামের  সীতাকুন্ড উপকূল অতিক্রম শুরু করে গভীর নিম্নচাপটি। উপকূল অতিক্রম সম্পন্ন করতে ৩/৪ ঘন্টা সময় লাগতে পারে। গভীর নিম্নচাপটি ক্রমান্বয়ে দুর্বল হয়ে পড়ায় চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত ‍ এর পরিবর্তে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। বৃষ্টি ঝড়িয়ে এটি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়বে।
তবে নিম্নচাপটির প্রভাবে কক্সবাজার উপকূলের বিভিন্ন স্হানে হালকা বর্ষণসহ দমকা ও ঝড়ো বাতাস বয়ে যাচ্ছে। গতরাতে জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে একফুট বেশি উচ্চতায় উপকূলে আছড়ে পড়ছে। সাগর মাঝারি ধরনের উত্তাল রয়েছে।
উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।