১৩ মার্চ, ২০২৬ | ২৮ ফাল্গুন, ১৪৩২ | ২৩ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

চট্টগ্রামে ৬ দিন ধরে নিখোঁজ মাদ্রাসা ছাত্র

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রামে মাদ্রাসা যাওয়ার জন্য বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়ে গেছে দিদারুল ইসলাম (১৫) নামে এক ছাত্র। সে চট্টগ্রামের পতেঙ্গার পশ্চিম মুসলিমাবাদ জামে মসজিদ এলাকার ফুলসোনা খাতুন তালিমুল কোরআন হিফজ মাদ্রাসার ছাত্র।

নিখোঁজ ছাত্র দিদারুল ইসলামের বাবা বদিউল আলম কক্সবাজারের রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের করলিয়ামুরা এলাকার বাসিন্দা। তিনি পরিবার নিয়ে বর্তমানে পতেঙ্গার মুসলিমাবাদ জেলেপাড়ায় থাকেন।
বদিউল আলম জানান, গত রোববার (১৩ ফেব্রুয়ারী) মাদ্রাসায় যাওয়ার জন্য বাসা থেকে বের হয় দিদার। কিন্তু পরে জানতে পারেন সে মাদ্রাসায় যায়নি৷ এরপর বিভিন্ন জায়গায় খোজাখুজি করেও সন্ধান মিলেনি। এই ঘটনায় পতেঙ্গা মডেল থানায় বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারী) নিখোঁজ ডায়েরি করা হয়েছে।
নিখোঁজ ছেলেকে ফিরে পেতে তিনি প্রশাসন ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতা চেয়েছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।