মূল খবরে যান

শিরোনাম
● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন

চট্টগ্রামে ১২০ বস্তা চোরাই গমসহ আটক ২

শেয়ার করুন

চট্টগ্রামে ১২০ বস্তা চোরাই গমবোঝাই একটি ট্রাকসহ দুইজনকে আটক করেছে পুলিশ। সোমবার (৮ মে) দিনগত রাত পৌনে ২টার দিকে নগরীর বন্দর থানার জাহেদ কোম্পানির ট্রাকের গ্যারেজের সামনে থেকে তাদের আটক করা হয়। গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (জনসংযোগ) আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন- নগরীর দক্ষিণ হালিশহর এলাকার বাসিন্দা  মোঃ জসিম (৫০) ও বাকলিয়া এলাকার মোঃ আয়নুল হক (৩৫)। এর মধ্যে জসিম চোরাই গমের মালিক এবং আয়নুল হক ট্রাকের ড্রাইভার।

আনোয়ার হোসেন বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানিয়েছে, তারা কম দামে চোরাই গম ক্রয় করে চাক্তাই এলাকায় বিক্রি করতো। তাদের নামে বন্দর থানায় দুটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।’

শেয়ার করুন