৭ জুলাই, ২০২৬ | ২৩ আষাঢ়, ১৪৩৩ | ২১ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

চট্টগ্রামে স্মার্টকার্ড বিতরণ ১৩ মার্চ

ঢাকা সিটির পর এবার চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র (স্মার্টকার্ড) বিতরণের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

আগামী ১৩ মার্চ থেকে চট্টগ্রাম নগরীতে স্মার্টকার্ড বিতরণ কার্যক্রম শুরু হবে।

রোববার ইসি সচিবালয়ে এ তথ্য জানান নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ আব্দুল্লাহ।

তিনি বলেন, ঢাকাতে স্মার্ট বিতরণ এপ্রিলেও চলবে। আর আগামী ১৩ মার্চ থেকে বিতরণ করা হবে চট্টগ্রাম সিটিতে।

আগমী সপ্তাহে প্রতিদিন দেড় লাখ করে কার্ড উৎপাদন করা হবে। এক্ষেত্রে স্মার্টকার্ড বিতরণের ব্যাপ্তি আরো বাড়বে বলে জানান মোহাম্মদ আব্দুল্লাহ।

স্মার্টকার্ড প্রাপ্তিতে সাধারণ মানুষের বিড়ম্বনার বিষয়টি পরোক্ষভাবে স্বীকার করে ইসি সচিব বলেন, আমাদের দেশের প্রেক্ষাপটে এটি একটি উচ্চাবিলাসী প্রকল্প। দেশের ১০ কোটির বেশি মানুষকে স্মার্টকার্ড সরবরাহ করার মত লোকবল, প্রযুক্তিগত সাপোর্ট আমাদের নেই।

তিনি আরো বলেন, বর্তমানে যে অবস্থা তাতে ২০১৮ সাল নাগাদ ছাপাতেই সময় লাগবে। প্রান্ত্রিক পর্যায়ের মানুষের কাছে কার্ড পৌঁছাতেও একটু সময় লাগবে।

প্রসঙ্গত, বর্তমানে ঢাকায় স্মার্টকার্ড বিতরণ চলছে। এটি সংগ্রহে চরম ভোগান্তিতে পড়ছেন নাগরিকেরা।

এছাড়া ফ্রান্সের একটি কোম্পানির সঙ্গে ২০১৫ সালে ৯ কোটি নাগরিকের কার্ড তৈরির চুক্তি করেছিল ইসি।

বর্তমানে ভোটার সংখ্যা ১০ কোটি ১৭ লাখের মত। সরকারি অর্থায়নে অতিরিক্ত এসব কার্ড ছাপানো হবে বলে জানা গেছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।