মূল খবরে যান

শিরোনাম
● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর

চট্টগ্রামে পৃথক অভিযানে ইয়াবা ও চোলাই মদসহ গ্রেপ্তার ২

শেয়ার করুন

 

চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানার নতুনপাড়া এবং ফায়ার সার্ভিস এলাকা থেকে পৃথক অভিযানে ১৫ হাজার ইয়াবা ও চারশ লিটার মদসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বায়েজিদ থানার ওসি মো. মহসিন জানান, বৃহস্পতিবার সকাল ৭টার দিকে নতুন পাড়া এলাকা থেকে ১৫ হাজার ইয়াবাসহ মো. সাহাবুদ্দিন (৩৪) নামের একজনকে পুলিশ গ্রেপ্তার করে।
সাহাবুদ্দিন জোরারগঞ্জ থানার উত্তর সোনা পাহাড় এলাকার ফয়েজ আহমদের ছেলে। তিনি নগরীর বালুছড়া কাসেম কোম্পানি বাড়ি এলাকায় থাকেন।
“জিজ্ঞাসাবাদে সাহাবুদ্দিন জানায়, সে বায়েজিদ এলাকার একটি পোশাক কারখানায় ইলেকট্রিক মিস্ত্রির কাজ করে। বায়েজিদ এলাকার এক মাদক কারবারির কাছ থেকে ইয়াবা নিয়ে ফটিকছড়ির শেখ আহমদ নামের এক ব্যক্তিকে পৌঁছে দিতে যাচ্ছিল। ”
সকালে পৃথক অভিযানে ফায়ার সার্ভিস এলাকা থেকে ৪০০ লিটার চোলাই মদসহ বাচা মিয়া (৩৫) নামের অন্যজনকে গ্রেপ্তার করে পুলিশ।
ওসি মহসিন বলেন, একটি প্রাইভেট কারে মদ নিয়ে যাওয়ার খবরে অভিযান চালিয়ে বাঁচা মিয়াকে তারা গ্রেপ্তার করেন। তার সঙ্গের প্রাইভেট কারটিও জব্দ করা হয়।
এ দুই ঘটনায় বায়েজিদ থানায় পৃথক মামলা হয়েছে বলে জানান ওসি।

শেয়ার করুন