মূল খবরে যান

শিরোনাম
● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর

চট্টগ্রামে টিসিবির পণ্য বিক্রি ১৫ মে থেকে

শেয়ার করুন

রমজান মাসকে সামনে রেখে আগামী ১৫ মে থেকে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) চট্টগ্রামে ন্যায্য মূল্যের পণ্য বিক্রি শুরু করবে।

চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন পয়েন্টে ট্রাকে করে বিক্রির পাশাপাশি টিসিবির ডিলারদের মাধ্যমেও পণ্য বিক্রি করা হবে বলে টিসিবির কর্মকর্তারা জানিয়েছেন। চট্টগ্রাম মহানগরীর ১০টি স্থানে ট্রাকে করে পণ্য বিপণন করা হবে। পণ্যের মধ্যে রয়েছে চিনি, তেল, ছোলা ও মশুর ডাল।

টিসিবি চট্টগ্রামের অফিসের প্রধান দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জামাল আহমেদ জানান, সারা দেশের মতো আগামী ১৫ মে থেকে চট্টগ্রামে টিসিবি ন্যায্য মূল্যে নিত্যপণ্য বিক্রি শুরু করবে। এ লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। খোলা ট্রাকের পাশাপাশি ডিলারদের মাধ্যমে পুরো রমজান মাস পণ্য বিক্রি করা হবে। বর্তমানে চট্টগ্রামে টিসিবির গুদামে পর্যাপ্ত খাদ্য পণ্য মজুদ করা হয়েছে।

টিসিবি সূত্র জানিয়েছে, চট্টগ্রামে ট্রাকে করে খোলাবাজারে পণ্য বিক্রির জন্য ১০ জন পরিবেশক নিয়োগ দিয়েছে টিসিবি। পরিবেশকেরা নগরীর বিভিন্ন স্থানে ট্রাকে করে চিনি, মশূর ডাল, সয়াবিন তেল ও ছোলা বিক্রি করবে। প্রত্যেক ডিলারকে দৈনিক ১ হাজার কেজি চিনি, ২০০ কেজি করে মশুর ডাল, ২০০ কেজি ছোলা ও ২০০ লিটার করে বোতল সয়াবিন তেল বিক্রির জন্য দেওয়া হবে। খেজুর ছাড়া চট্টগ্রামে অন্যান্য সব পণ্য পাওয়া যাবে।

শেয়ার করুন