২১ মে, ২০২৬ | ৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৩ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন   ●  বেশি বাড়াবাড়ি করলে বিএনপি’র পদযাত্রা মরণযাত্রা হয়ে উঠবে-সাবেক সাংসদ বদি

চট্টগ্রামে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দুই হাজার ছাড়াল

চট্টগ্রামে করোনাভাইরাস (কভিড-১৯) আক্রান্ত রোগীর সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে। এর মধ্যে গতকাল বুধবার নতুন করে আরো ২১৫ জনের শরীরে করোনা পজেটিভ পাওয়া গেছে। এ নিয়ে গতকাল পর্যন্ত চট্টগ্রাম নগর ও জেলা মিলে করোনা শনাক্ত মোট রোগী ২২০০ জন।

গতকাল রাতে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বী বলেন, নতুন আক্রান্ত ২১৫ জনের মধ্যে ১৮২ জন চট্টগ্রাম নগরে এবং ৩৩ জন জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা।

তিনি জানান, সর্বশেষ ২৪ ঘন্টায় চট্টগ্রামে মোট ৬০২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে বিআইটিআইডিতে ২০৯টি নমুনা পরীক্ষা করে ৩৮ জন, সিভাসুতে ১০০টি নমুনা পরীক্ষা করে ৩৬ জন, চমেক ল্যাবে ২৫৯টি নমুনা পরীক্ষা করে ১৩৮ জনের করোনা পজেটিভ পাওয়া যায়।

এছাড়া কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে ৩৪টি নমুনা পরীক্ষা করা হয়। এতে চট্টগ্রামের ৩ জনের করোনা শনাক্ত হয়।

এখন পর্যন্ত চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারান ৬১ জন। বিভিন্ন হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাসা-বাড়িতে ফিরেছেন ১৯১ জন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।