৮ জুলাই, ২০২৬ | ২৪ আষাঢ়, ১৪৩৩ | ২২ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

চট্টগ্রামে করোনায় আক্রান্তের সংখ্যা আড়াই হাজার ছাড়াল

চট্টগ্রামে করোনা পরীক্ষার প্রধান ল্যাব বিআইটিআইডি জীবাণুমুক্ত করার কাজ চলছে। এ কারণে ল্যাবটি গতকাল থেকে তিনদিন নমুনা সংগ্রহ ও পরীক্ষা বন্ধ থাকবে। এছাড়া অপর তিনটি ল্যাবে গত ২৪ ঘণ্টায় ৩৮৯টি নমুনা পরীক্ষায় ১৫৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে করোনা আক্রান্ত মোট রোগী ২ হাজার ৫৮৩ জন।

নতুন করে ১৫৯ জনের করোনা শনাক্তের বিষযটি শুক্রবার রাতে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান। নতুন আক্রান্তদের মধ্যে ১১৫ জন নগরের এবং ৪৪ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
সিভিল সার্জন বলেন, ২৪ ঘন্টায় ১৫৯ জন আক্রান্তের মধ্যে ৯৭ জন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ল্যাবে এবং ৬১ জন চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় ল্যাবে শনাক্ত হয়েছে।

এছাড়া কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের বাসিন্দা একজনের করোনা পজেটিভ পাওয়া গেছে। এদিন চমেক, সিভাসু এবং কক্সবাজার ল্যাবে যথাক্রমে ২৩১, ১৪১ এবং ১৭ টি নমুনা পরীক্ষা করা।

চট্টগ্রামে গতকাল পর্যন্ত সুস্থ হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ২০৫ জন। আর এ পর্যন্ত করোনায় প্রাণ হারান ৭২ জন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।