৮ জুলাই, ২০২৬ | ২৪ আষাঢ়, ১৪৩৩ | ২২ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

চট্টগ্রামে এখনও সক্রিয় নতুন জঙ্গি সংগঠন

চট্টগ্রামে সক্রিয় নতুন তিন জঙ্গি সংগঠনের সদস্যরা। চার মাসের ব্যবধানে সংগঠনগুলোর ৪৬ জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে একজন নওমুসলিমও রয়েছে। গ্রেপ্তারের পর দায়ের ছয় মামলার তিনটিতে আদালতে চার্জশিট দেওয়া হয়েছে। গতকাল রবিবার নতুন জঙ্গি সংগঠন ‘হিযবুত তাহরীর উল্লায়া বাংলাদেশের’ ১৭ সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ। গতকাল তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। অপর দুটি জঙ্গি সংগঠন হলো- আল কায়দার ভারতীয় উপমহাদেশ শাখা ‘একিউআইএস’ ও ‘ইসলামী সমাজ’। তবে সংশ্লিষ্টরা বলছেন, নিরাপত্তা বাহিনীর ব্যাপক তৎপরতা থাকায় জঙ্গিরা চট্টগ্রামে মাথাচাড়া দিয়ে উঠতে পারছে না।

২০১৬ সালের ৮ ডিসেম্বর নগরীর আকবর শাহ থানা এলাকা থেকে হুজি সন্দেহে পাঁচজনকে গ্রেপ্তার করে র‌্যাব। এর পর তদন্তে বেরিয়ে আসে তারা একিউআইএসের সদস্য। অস্ত্র ও বিস্ফোরক উদ্ধারের তিনটি মামলায় মাওলানা তাজুল ইসলাম, নাজিম উদ্দিন, আবুজার গিফারী, নুরে আলম ও শেখ ইফতিশাম আহমেদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দিয়েছে র‌্যাব। সন্ত্রাসবিরোধী আইনের আরেকটি মামলা তদন্ত শেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

নতুন এ জঙ্গি সংগঠনের খোঁজ পাওয়ার পর চট্টগ্রামের পাহাড়তলী থেকে ‘ইসলামী সমাজের’ ২৪ সদস্যকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। গত ৪ ফেব্রুয়ারি গোপন বৈঠকের সময় পাহাড়তলীর নয়াবাজার মৌসুমি আবাসকি এলাকার একটি বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলো, নওমুসলিম সাইফুল ইসলাম, রুহুল অমিন, মো. ইউছুফ আলী, আমির হোসেন, জামাল উদ্দিন, আবু হানিফ হারিজ, রফিকুল ইসলাম রুবেল, আলমগীর হোসেন, দিদার হোসেন, মো. আনোয়ার, শাহ আলম, রবিউল হোসেন, তৌহিদুল ইসলাম, আনোয়ার হোসেন, আবদুল ওহাব, আবদুর রব, মো. ছাদেক, আবু বক্কর কামাল, আবদুল কাদের, আকবর হোসেন, সাইফুল ইসলাম, ইব্রাহিম খলিল, মোবারক আলী, আবদুল হাকিম ও মো. রবিউল। তাদের মধ্যে রুহুল আমিন সংগঠনটির চট্টগ্রাম অঞ্চলের প্রধান ও মো. ইউছুফ আলী ঢাকার টঙ্গী অঞ্চলের প্রধান।

একইভাবে গতকাল ‘হিযবুত তাহরীর উল্লায়া বাংলাদেশের’ ১৭ সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ। গোপন বৈঠকের সময় তাদের নগরীর পাহাড়তলী কাঁচাবাজার ঝর্ণাপাড়ার মসজিদ মার্কেটের জান্নাত লন্ড্রির দোকান থেকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় দায়ের করা মামলায় সাইদুল, মামুন ও দেলোয়ার নামে তিন জঙ্গিকে পলাতক দেখিয়ে ২০ জঙ্গির বিরুদ্ধে মামলা করে ডবলমুরিং থানা পুলিশ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।