২০ মার্চ, ২০২৬ | ৬ চৈত্র, ১৪৩২ | ৩০ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

চট্টগ্রামে আরো ৯৯ জনের করোনা শনাক্ত

চট্টগ্রামে আরো ৯৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের তিনটি ও কক্সবাজারের একটি ল্যাবে ৫৭৮ জনের নমুনা পরীক্ষা করা হলে এসব রোগী শনাক্ত হয়। এর মধ্যে চট্টগ্রাম নগরে ৬৫ জন এবং ৩৪ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। গতকাল সোমবার রাতে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বী এসব তথ্য জানান। এ নিয়ে চট্টগ্রামে করোনা আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়াল চার হাজার ১৬৭ জনে।

জানা যায়, বিআইটিআইডির ল্যাবে করোনার পরীক্ষা হয়েছে ২৩২টি। এর মধ্যে করোনা পজেটিভ পাওয়া গেছে ৩৬ জনের। নতুন শনাক্তদের মধ্যে ১৭ জন নগরের বাসিন্দা এবং ১৯ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

চমেকের ল্যাবে ১২৫ জনের নমুনায় করোনা পজেটিভ পাওয়া গেছে ১৭ জনের। শনাক্ত হওয়া ১৭ জনই নগরের বাসিন্দা। সিভাসুর ল্যাবে ১৩২ জনের নমুনা পরীক্ষায় ৩৩ জনের শরীরে এ সংক্রমণ শনাক্ত হয়। এর মধ্যে ৩১ জন নগরের এবং বাকি দুজন জেলার বাসিন্দা।

কক্সবাজার মেডিক্যাল কলেজের ল্যাবে ২৫ জনের মধ্যে ১৩ জনের নমুনায় করোনা পজেটিভ পাওয়া গেছে। এর মধ্যে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ৯ জন ও সাতকানিয়া উপজেলায় ৪ জন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।