১৮ মার্চ, ২০২৬ | ৪ চৈত্র, ১৪৩২ | ২৮ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

চট্টগ্রামে আটক ৫ জঙ্গির বিরুদ্ধে মামলা দায়ের

1226151_kalerkantho_picচট্টগ্রামের আকবর শাহ থানা এলাকায় র‌্যাবের অভিযানে আটক ৫ জঙ্গির বিরুদ্ধে অস্ত্র, বিস্ফোরক ও সন্ত্রাস দমন আইনে পৃথক তিনটি মামলা করেছে র‌্যাব।
বৃহস্পতিবার রাতে আকবর শাহ থানায় র‌্যাব-৭ এর উপসহকারী পরিচালক এমজি রব্বানী এ মামলা দায়ের করেন।

আকবর শাহ থানার ওসি সুদীপ কুমার দাশ জানান, এ মামলায় গ্রেফতার দেখিয়ে আসামিদের শুক্রবার বিকালে চট্টগ্রামের আদালতে নেয়া হবে।
এর আগে বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের আকবর শাহ থানা এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়িতে অভিযান চালিয়ে তিন ব্যক্তিকে আটক করে র‍্যাব। উদ্ধার করা হয়, চারটি হাত গ্রেনেড, দুটি পিস্তল ও বোমা তৈরির সরঞ্জাম।
এই অভিযানের আগে আকবর শাহ থানার আওতাধীন এ কে খান এলাকা থেকে জঙ্গি সন্দেহে দুই ব্যক্তিকে আটক করে র‍্যাব।
আটক করা ব্যক্তিদের কাছ থেকে অস্ত্র উদ্ধার করা হয়। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে চট্টগ্রামের মুকিম তালুকদারের বাড়ি ঘিরে অভিযান চালায় র‍্যাব।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।