২২ মে, ২০২৬ | ৮ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৪ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন   ●  বেশি বাড়াবাড়ি করলে বিএনপি’র পদযাত্রা মরণযাত্রা হয়ে উঠবে-সাবেক সাংসদ বদি

চট্টগ্রামে অস্ত্রসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার রাতে নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন দুটি এলাকা থেকে পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে দুটি দেশীয় তৈরি এলজি ও ১১ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- বায়েজিদ বোস্তামী থানার দক্ষিণ শহীদনগর এলাকার মো. ফোরকান (৩৪), মধ্যম শহীদ নগর এলাকার রাজীব (২৩) ও পূর্ব শহীদ নগর এলাকার হারুন (৩২)।

বায়েজিদ বোস্তামী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসিন জানান, চট্টগ্রামের একটি অপরাধীচক্রের দলনেতা মো. ফোরকান। গ্রেপ্তার অন্য দুইজন ফোরকানের সহযোগী হিসেবে কাজ করতেন।

প্রথমে গোপন সংবাদের ভিত্তিতে শহীদনগর এলাকা থেকে গ্রেপ্তার হয় ডাকাতি চেষ্টা ও হত্যা মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ফোরকান। এরপর তার দেওয়া তথ্যে আতুরার ডিপো মৃদ্দা পাড়া এশিয়াটিক কলোনিতে অভিযান চালিয়ে রাজীব ও হারুনকে গ্রেপ্তার করা হয়। পৃথক এই দুটি অভিযানে তিনজনের কাছ থেকে দুটি এলজি ও ১১ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।