৬ ফেব্রুয়ারি, ২০২৬ | ২৩ মাঘ, ১৪৩২ | ১৭ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প   ●  উখিয়ায় একই পরিবারের দুই ভাই হত্যার পর আরেক ভাইকে কুপিয়ে গুরুতর জখম   ●  উখিয়ায় বেকারি মালিককে ছু’রি’কা’ঘা’ত, আটক ১

চট্টগ্রামের স্বামী নারায়নপুরী মহারাজের দেহত্যাগে ঈদগাঁও’র অর্ধশতাধিক স্বর্ণের দোকান বন্ধ রেখে শোক ঘোষণা

বাঁশখালী ঋষিধামের অধিপতি ও চট্টগ্রাম তুলশীধামের মোহন্ত মহারাজ শ্রীমৎ স্বামী নারায়নপুরী মহারাজ দেহত্যাগ করেন ৯ মার্চ সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টায় তুলশীধামে। শ্রীমৎ স্বামী নারায়নপুরী মহারাজের দেহত্যাগে শোকের ছায়া নেমে এসেছে বৃহত্তর ঈদগাঁও’র সনাতন ধর্মাবলম্বীদের মাঝে। এমন একজন গুরু মহারাজকে হারিয়ে তারা শোকাহত হয়ে পড়েন। এদিকে তাঁর মৃত্যুতে শোক ঘোষণা ও সমবেদনা জ্ঞাপন করে- বৃহত্তর ঈদগাঁও জন্মাষ্টমী উদযাপন পরিষদ, সনাতন ধর্মাবলম্বী, কেন্দ্রীয় কালিবাড়ী পরিচালনা পরিষদ, অদ্বৈত-অচৈত মিশনসহ ঈদগাঁও বাজারের প্রায় অর্ধশতাধিক স্বর্ণের দোকান ও অপরাপর সনাতন ধর্মাবলম্বীদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখেন। এ ব্যাপারে স্বর্ণব্যবসায়ী সমিতির সভাপতি সিরাজুল হক মেম্বারের সাথে যোগাযোগ করা হলে তিনি এ প্রতিনিধিকে জানান, সনাতন ধর্মাবলম্বীদের একজন ধর্মীয় নেতার মৃত্যুতে শোক প্রকাশ করে স্বর্ণ দোকান বন্ধ রাখা হয়। অন্যদিকে ব্যবসায়ী সুমনের মতে, আমরা মহারাজের আত্মার শান্তি কামনার পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করতে চট্টগ্রাম এসেছি। উল্লেখ্য, ১০ মার্চ বিকাল ৪টায় চট্টগ্রাম নন্দনকানন তুলশীধাম আশ্রমে তাকে সমাধিস্থ করা হয় বলে জানান ঈদগাঁও জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি সুমন কান্তি দে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।