২৪ মে, ২০২৬ | ১০ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৬ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন   ●  বেশি বাড়াবাড়ি করলে বিএনপি’র পদযাত্রা মরণযাত্রা হয়ে উঠবে-সাবেক সাংসদ বদি

চট্টগ্রামের মহাসমাবেশ স্থগিত করেছে বিএনপি

নিরপেক্ষ নির্বাচনের দাবিতে পূর্বঘোষিত চট্টগ্রামের মহাসমাবেশ স্থগিত করেছে বিএনপি। আগামীকাল শনিবার এ সমাবেশ হওয়ার কথা ছিল। তবে আগামী ২০ থেকে ২৩ ফেব্রুয়ারির মধ্যে নতুন তারিখ জানানো হবে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে বিএনপির মেয়র পদপ্রার্থী ইশরাক হোসেনের প্রেস সেক্রেটারি সুজন মাহমুদ আজ শুক্রবার এ তথ্য জানিয়েছেন।

সুজন মাহমুদ বলেন, আগামী ১৩ ফেব্রুয়ারি শনিবার অনুষ্ঠেয় চট্টগ্রাম মহানগরের বিভাগীয় মহাসমাবেশ ও চট্টগ্রাম অভিমুখের রোডমার্চটি পেছানো হয়েছে। আগামী ২০ থেকে ২৩ ফেব্রুয়ারির মধ্য পরবর্তী নতুন তারিখ নির্ধারণ করা হবে। তবে, বরিশাল, খুলনা, রাজশাহী, ঢাকা উত্তর ও দক্ষিণের ঘোষিত সমাবেশ নির্ধারিত দিনেই হবে।

এর আগে গত ৫ ফেব্রুয়ারি জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করেন বিএনপির পরাজিত ছয় মেয়র পদপ্রার্থী। তাঁরা ওই দিন ঘোষণা দেন, দেশব্যাপী নিরপেক্ষ নির্বাচনের দাবিতে ছয় সিটি করপোরেশন এলাকায় ছয়টি সমাবেশ করবেন। ঘোষিত সেই সমাবেশের প্রথমটি ১৩ ফেব্রুয়ারি চট্টগ্রামে হওয়ার কথা ছিল।

এরই মধ্যে গত ৯ ফেব্রুয়ারি জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের এক সভায় বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব বাতিলের সিদ্ধান্ত হয়। এর পরিপ্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার বিএনপির স্থায়ী কমিটির নেতারা গুলশানে সংবাদ সম্মেলন করে ১৩ ও ১৪ ফেব্রুয়ারি বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন। এ কর্মসূচির কারণেই চট্টগ্রামের সমাবেশ স্থগিত করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।