২৫ আগস্ট, ২০২৬ | ১০ ভাদ্র, ১৪৩৩ | ১১ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

চট্টগ্রামের বর্ষীয়ান রাজনীতিবিদ, এমপি মোসলেম উদ্দীনের মৃত্যুতে কক্সবাজার জেলা আ’লীগের শোক

সংবাদ বিজ্ঞপ্তি :
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও চট্টগ্রাম ৮ আসনের সংসদ সদস্য, বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দীন আহমদের মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছে কক্সবাজার জেলা আওয়ামী লীগ।
সংবাদপত্রে প্রেরিত এক শোক বার্তায় জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান বলেন, বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দীন আহমদ অনেক বড় মাপের একজন রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন। তাঁর মৃত্যুতে চট্টগ্রাম দক্ষিণ জেলাবাসী তথা বৃহত্তর চট্টগ্রামবাসীর অপূরনীয় ক্ষতি হয়েছে। যে ক্ষতি কখনো পুষানো সম্ভব নয়।
নেতৃবৃন্দ, মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।