১৫ ফেব্রুয়ারি, ২০২৬ | ২ ফাল্গুন, ১৪৩২ | ২৬ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প

চক‌রিয়ায় শ্যামলী-মাই‌ক্রোবাস মু‌খোমু‌খি সংঘ‌র্ষে গ্যাস সি‌লিন্ডার বিস্ফোরণ : শিশু সহ নিহত ৩, আহত ২৫

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়‌কের চক‌রিয়া উপ‌জেলার হারবাং গয়ালমরা এলাকায় চট্টগ্রামমু‌খি শ্যামলী প‌রিবহনের এক‌টি একটি বাস (যার নং- ঢাকা মে‌ট্টো ব ১১-১২৩৬) এর সা‌থে কক্সবাজার অভিমু‌খি মাই‌ক্রোবাস নোয়াহ গাড়ি (যার নং ঢাকা মে‌ট্টো চ ১১-৩৩৮৫) ২ ফেব্রুয়ারী রাত সা‌ড়ে ১১টায় মু‌খোমু‌খি সংঘর্ষ হয়েছ। দূর্ঘটনাস্থ‌লে নোয়াহ গাড়ি দুম‌ড়ে-মুচ‌ড়ে গি‌য়ে গ্যাস সি‌লিন্ডার বিস্ফোরণ হ‌য়ে সর্বত্র ছ‌ড়ি‌য়ে প‌ড়ে আগুন। এ‌তে ঘটনাস্থ‌লেই শিশু, ম‌হিলা ও চালক সহ ৩জন ‌নিহত হ‌য়ে‌ছে এবং আহত হ‌য়ে‌ছে আ‌রো ২০/২৫ জন। খবর পে‌য়ে চক‌রিয়া ফায়ার সা‌র্ভিস, থানা পু‌লিশ ও স্থানীয় লোকজন এ‌গি‌য়ে এ‌সে আগুন নিয়ন্ত্র‌নে আনেন।
তাৎক্ষ‌নিকভা‌বে হতাহত‌দের নাম ঠিকানা পাওয়া যায়‌নি।
পথচা‌রি চক‌রিয়া হাই‌য়েস শ্র‌মিক নেতা সাহাব উ‌দ্দিন ও স্থানীয় সো‌হেল আরমান জা‌নি‌য়ে‌ছেন, দুর্ঘটনাস্থানে এক‌টি আই‌ডি কার্ড পাওয়া গে‌ছে। তা‌তে নিহত ম‌হিলার নাম হি‌সে‌বে পাওয়া যায়- শা‌হিনা আক্তার, ঠিকানা : নিউ মার্কেট এলাকা, ঢাকা দ‌ক্ষিণ সি‌টি ক‌র্পো‌রেশ‌ন।
এ রিপোর্ট লিখা পযর্ন্ত (রাত দেড়টা) থানার ও‌সি জ‌হিরুল ইসলাম, ও‌সি তদন্ত কামরুল আজম ঘটনাস্থ‌লে র‌য়ে‌ছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।