৩১ আগস্ট, ২০২৬ | ১৬ ভাদ্র, ১৪৩৩ | ১৭ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

চকরিয়া সরকারি হাসপাতাল থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

এম.জিয়াবুল হক,চকরিয়াঃ কক্সবাজারের চকরিয়ায় এক অজ্ঞাতনামা (৩৫) যুবকের লাশ উদ্ধার করেছে চকরিয়া থানা পুলিশ। এর আগে রবিবার রাত সাড়ে ৭টার দিকে কে বা কারা ওই যুবকটিকে মুমুর্ষ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাইরে ফেলে চলে গেলে কতৃপক্ষ রাত ৮টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করেন।
গতকাল সোমবার (৩ জুন) ভোররাত ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় যুবকটি। এদিন বিকাল ৪টার দিকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পুলিশ ওই যুবকটির লাশ উদ্ধার করে। পরে পুলিশ নিহত যুবকের নাম-পরিচয় জানার জন্য বিভিন্ন থানায় তার বার্তা প্রেরণের পাশাপাশি লাশের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয়।
চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিহত যুবকের লাশ উদ্ধার করা চকরিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাজহারুল ইসলাম বলেন, হাসপাতাল কতৃপক্ষ অজ্ঞাতনামা যুবকের লাশের বিষয়টি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে লিখিতভাবে জানালে ওসি’র নির্দেশে সোমবার বিকাল ৪টার দিকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসি। পরে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করা হয়। এ সময় লাশের মুখে ও চোখে আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলেও জানান এস আই মো. মাজহারুল ইসলাম।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উদ্ধার করা অজ্ঞাতনামা যুবকের লাশের সুরতহাল রিপোর্ট তৈরী শেষে মঙ্গলবার সকালে লাশের ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে। শেষ পর্যন্তও যদি ওই লাশের নাম-পরিচয় পাওয়া না যায় তাহলে পৌর কতৃপক্ষের মাধ্যমে আঞ্জুমানে মুফিদুল ইসলামের মাধ্যমে বেওয়ারিশ লাশ হিসাবেই দাফনের ব্যবস্থা করা হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।