২৮ জুন, ২০২৬ | ১৪ আষাঢ়, ১৪৩৩ | ১২ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

চকরিয়া শেখ জামাল ক্লাবের উদ্যোগে বঙ্গপুত্র শেখ রাসেলের জন্মবার্ষিকী উদযাপন

চকরিয়ায় শেখ রাসেলের জন্মবার্ষিকীতে বক্তব্য দিচ্ছেন শেখ জামাল ক্লাবের চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী।

এম.জিয়াবুল হক,(চকরিয়া): চকরিয়া শেখ জামাল ক্লাবের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে গতকাল ১৮ অক্টোবর বিকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। খতমে কোরান, দোয়া মাহফিল শেষে চকরিয়া শহরের জনতা মার্কেটস্থ শেখ জামাল ক্লাবের কার্যালয়ে জন্মদিনের কেক কেটে ও আলোচনা সভার মাধ্যমে দিবসটি পালন করেন শেখ জামাল ক্লাবের কর্মকর্তা, খেলোয়াড় ও উপজেলা আওয়ামীলীগ এবং সহযোগি সংগঠনের নেতাকর্মী।
চকরিয়া শেখ জামাল ক্লাবের সহ-সভাপতি সাবেক ফুটবলার শের আলম শেরুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও শেখ জামাল চকরিয়া ক্লাবের চেয়ারম্যান আলহাজ ফজলুল করিম সাঈদী। বিশেষ অতিথি ছিলেন শেখ জামাল ক্লাবের সহ-সভাপতি ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শওকত হোসেন, চকরিয়া মুক্তিযোদ্ধা সংসদের সাধারণ সম্পাদক আওয়ামীলীগ নেতা পরিমল বড়–য়া, চকরিয়া শেখ জামাল ক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা ক্রীড়া সংস্থার অর্থসম্পাদক এসএম আলমগীর হোছাইন, ক্রীড়া সংস্থার সদস্য ফুটবল কোচ নুরুল আবছার। উপস্থিত ছিলেন বরইতলী ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ফরিদুল আলম, আওয়ামীলীগ নেতা মোহাম্মদ ইব্রাহিম, নুরুল আবছার, চকরিয়া পৌরসভা ছাত্রলীগের সাবেক আহবায়ক আবু ইউছুপ জয়, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য ফুটবলার সাজ্জাদ হোসেন প্রমুখ নেতৃবৃন্দ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।