৭ এপ্রিল, ২০২৬ | ২৪ চৈত্র, ১৪৩২ | ১৮ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

চকরিয়া বিএন স্কুল এন্ড কলেজে ২০১৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা সম্পন্ন

 


চকরিয়া উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত বিএন স্কুল এন্ড কলেজের ২০১৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা সোমবার সকাল দশটায় স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চকরিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম আজাদ।
বিএন স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মোহাম্মদ আতাউল্লাহর সভাপতিত্বে ও শওকতুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনায় বক্তব্য রাখেন, চকরিয়া পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর জাফর আলম কালু, মহিলা কাউন্সিলর রাজিয়া সোলতানা খুকু মনি, মাষ্টার নুরুল আমিন, স্মার্ট বায়োটেক এর বিভাগীয় অফিসার আবুল কাশেম। বক্তব্য রাখেন, বিদ্যালয়ের কো-অর্ডিনেটর হাজী রুকন, শিক্ষক শাহনেওয়াজ চৌধুরী, শুভাসী রানী শর্মা, বেলাল উদ্দিন, শওকত ওসমান, নজরুল ইসলাম।
প্রধান অতিথি আলহাজ্ব সিরাজুল ইসলাম আজাদ বলেন, বর্তমান সরকার শিক্ষাখাতকে গণমুখী করতে নানা উদ্যোগ নিয়েছেন। এখন বিদ্যালয়ে পড়তে টাকা লাগে না। সরকার দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীর জন্য উপ-বৃত্তি প্রকল্প চালু করেছে। শিক্ষার্থীরা ফাঁকি না দেয় সেইজন্য অভিভাবক ও শিক্ষকদের সচেতন হতে হবে। বিদায়ী ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, এসএসসি পরীক্ষার্থী হুরে জন্নাত বাঁধন। পরে দোয়া ও বিশেষ মোনাজাত করা হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।