১১ মে, ২০২৬ | ২৮ বৈশাখ, ১৪৩৩ | ২৩ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজারে উত্তম কৃষি চর্চায় টেকসই,নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত   ●  গবেষণার গুরুত্ব ও গবেষণা প্ল্যাটফর্ম নিয়ে CCDRC’র সেমিনার অনুষ্ঠিত   ●  আদালতের স্থিতাবস্থা অমান্য করে জমি দখলের চেষ্টা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ।   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান

চকরিয়া বায়তুশ শরফে ইছালে ছাওয়াব মাহফিলে-পীর কুতুব উদ্দিন

 


বায়তুশ শরফের পীর ছাহেব কেবলা বাহারুল উলুম আল্লামা শাহ মুহাম্মদ কুতুব উদ্দিন (ম:জি:আ:) বলেছেন, আল্লাহ ও রাসুল (সা:) এর নৈকট্য অর্জন করতে হলে পীর আউলিয়াদের পথ অনুসরণ করতে হবে। বড়পীর হযরত আবদুল কাদের জিলানী (রা:) ত্বরিকায়ে আলিয়া-কাদেরীয়ার মাধ্যমে পথভ্রষ্ট মানুষদের আল্লাহ ও রাসুলের পথে এনেছেন। পীর আউলিয়ারা দুনিয়াবী কোন লোভ লালসায় ছিলেননা। তারা আমৃত্যু ইসলাম ও হেদায়তের পথে দাওয়াত দিয়েছেন। ইসলামের পথে দাওয়াত দিতে গিয়ে যুগে যুগে নবী-রাসুল (সা:) গণ ও পীর আউলিয়ারা অনেক বাধা বিপত্তির সম্মুখিন হয়েছেন। এরপর আল্লাহর পথ থেকে চুল পরিমাণ সরে দাঁড়াননি। বায়তুশ শরফ পীর ছাহেব কেবলা বলেন, মানুষ বাইয়াতে জিন্দেগীর মধ্যে না থাকলে পথভ্রষ্ট হবেই, এজন্য নিজেদের গুণাহ ও দোষ স্বীকার করে আল্লাহ’র কাছে নিজেদের সোপর্দ করার নামই হচ্ছে বাইয়াত। তিনি ২৫জানুয়ারী বেলা ২টা থেকে চকরিয়া মসজিদ বায়তুশ শরফ কমপ্লেক্স কর্তৃক আয়োজিত পবিত্র ইছালে ছাওয়াব মাহফিলে রাত ৮টায় প্রধান পৃষ্টপোষক হিসেবে উপরোক্ত আলোচনা রাখেন। তিনি মসজিদের সার্বিক উন্নয়ন কাজ দেখে সন্তোষ্ট প্রকাশ করেন।
চকরিয়ার মসজিদ বায়তুশ শরফ কমপ্লেক্স পরিচালনা কমিটির সভাপতি সাবেক পৌর চেয়ারম্যান আলহাজ¦ আনোয়ারুল হাকিম দুলালের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে আলোচনা করেন আলহাজ¦ মাওলানা কাজী নাছির উদ্দিন, আলহাজ¦ মাওলানা ছিদ্দিক আহমদ ফারুকী, আলহাজ¦ মাওলানা শিহাব উদ্দিন, আলহাজ¦ মাওলানা হাফেজ বশির আহমদ, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, অধ্যক্ষ মাওলানা মো: নুরুদ্দোজা, আলহাজ¦ অধ্যক্ষ মাওলানা রুহুল কুদুছ আনোয়ারী আল আজহারী, শাহাজাদা আলহাজ¦ মাওলানা বেলাল উদ্দিন, প্রেস ক্লাব সভাপতি আবদুল মজিদ, পৌরসভার সচিব মাসউদ মোর্শেদ, বায়তুশ শরফ কমপ্লেক্সের সাধারণ সম্পাদক হাজী নুর আহমদ সওদাগর, সহসভাপতি হাজী ছালেহ আহমদ সওদাগর, আলহাজ¦ আনোয়ার হোসেন, ফরিদ আহমদ কন্ট্রাক্টর, হাজী নুরুল আমিন সওদাগর, আলহাজ¦ মো: আমিনুল ইসলাম সহ বরণ্য ওলামায়ে কেরামগন এবং সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলিম জনতা অংশ গ্রহণ করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।