মূল খবরে যান

শিরোনাম
● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ

চকরিয়া বনাঞ্চলে ৭ টুকরো সেগুন ও ২১ ঘনফুট গর্জন গাছ উদ্ধার

শেয়ার করুন

এম.জিয়াবুল হক,(চকরিয়া): কক্সবাজার উত্তর বনবিভাগের চকরিয়া উপজেলার ফাসিয়াখালী রেঞ্জের ডুলাহাজারা বনবিটের অধীন সংরক্ষিত বনাঞ্চল থেকে নিধনকৃত দুটি সেগুন গাছের অংশ বিশেষ অবশেষে উদ্ধার করেছে বনকর্মীরা। গতকাল দুপুরে থানা পুলিশের সহায়তায় ফাসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা আবদুল মতিন ও ডুলাহাজারা বনবিট কর্মকর্তা রাজিব ইব্রাহিমসহ বনকর্মীরা গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়া পৌরসভার মৌলভীরকুম বাজার এলাকায় অভিযান চালিয়ে স্থানীয় মৃত মোহাম্মদ কালুর ছেলে ফরিদুল আলমের বাড়ি থেকে ৭ টুকরো সেগুন গাছ উদ্ধার করেন।
ফাসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা আবদুল মতিন বলেন, বাগান থেকে গাছ দুটি কেটে লুটে নেয়ার পর থেকে আমরা চোরদের সনাক্ত ও লুন্ডিত গাছ গুলো উদ্ধারে অভিযান শুরু করি। অবশেষে গতকাল দুপুরে থানা পুলিশের সহায়তায় চকরিয়া পৌরসভার মৌলভীরকুম এলাকার একটি বাড়ি থেকে কেটে নেয়া সেগুন গাছের সাতটি মাথা উদ্ধার করি। উদ্ধারকৃত এসব গাছের পরিমাণ প্রায় ১২ঘনফুট। তিনি বলেন, বনাঞ্চল থেকে গাছ গুলো কেটে নেয়ার ঘটনায় চকরিয়া পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের বিনামারা গ্রামের বাসিন্দা ফজল করিম ও মোহাম্মদ করিম নামের দুই চোরাকারকারীকে ইতোমধ্যে সনাক্ত করা হয়েছে। অভিযুক্তরা ভাড়াটে শ্রমিক ব্যবহার করে রাতের আঁধারে বনাঞ্চল থেকে গাছ দুটি কেটে নেয়। বনবিভাগের পক্ষ থেকে জড়িত চোরদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ডুলাহাজারা বনবিট কর্মকর্তা রাজিব ইব্রাহিম বলেন, গতকাল বিকালে বনবিটের অধীন মালুমঘাট রির্জাভপাড়া গ্রামের কালু হেডম্যানের বাড়ির পশ্চিম এলাকা থেকে কর্তনকৃত ২১ ঘনফুট গর্জন গাছ উদ্ধার করা হয়েছে। বনাঞ্চলের ভেতর ঝড়েপড়া ও শুকিয়ে যাওয়া কয়েকটি গাছ কেটে চোরের দল পাচারের চেষ্ঠা করছিলো। খবর পেয়ে এসব গাছ উদ্ধার করা হয়।

শেয়ার করুন