৯ আগস্ট, ২০২৬ | ২৫ শ্রাবণ, ১৪৩৩ | ২৫ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার

চকরিয়া পৌরসভা ৩নম্বর ওয়ার্ড আ’লীগের বিশেষ জরুরী সভা অনুষ্ঠিত

 

চকরিয়া পৌরসভা ৩নম্বর ওয়ার্ড আ’লীগের জরুরী সভায় উপস্থিত নেতৃবৃন্দ।

এম.জিয়াবুল হক,(চকরিয়া): চকরিয়া পৌরসভা ৩নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে গতকাল ২৬ অক্টোবর বিকালে স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগের কার্যালয়ে সংগঠনের বিশেষ জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি চকরিয়া পৌরসভার প্যানেল মেয়র বশিরুল আইয়ুবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সফুর আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহেদুল ইসলাম লিটু। প্রধান বক্তা ছিলেন চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী।
অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সহ-সভাপতি অধ্যাপক মোসলেহ উদ্দিন মানিক, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শওকত হোসেন, পৌরসভা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ফেরদৌস ওয়াহিদ, সেলিম সিকদার লিটন, সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান লিটন, ফরিদুল আলম, ফরিদুল ইসলাম রাসেল, পৌরসভা আওয়ামীলীগের সদস্য আক্কাছ সওদাগর, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলহাজ হায়দার আলী, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রেফায়েত সেকদার, পৌরসভা আওয়ামীলীগের প্রচার সম্পাদক আরিফ মাইন উদ্দিন রাসেল, উপ-প্রচার সম্পাদক আবুল হাশেম। বক্তব্য রাখেন ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি রফিক উদ্দিন, যুগ্ম সম্পাদক মোহাম্মদ ইলিয়াস, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহ মুরাদ, শ্রম বিষযক সম্পাদক মোহাম্মদ ইসহাক, ত্রান সম্পাদক রামপদ জলদাশ, চকরিয়া পৌরসভা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন ধুলু, সাংগঠনিক সম্পাদক মনোর আলম মনু, যুবলীগ নেতা আশিকুর রহমান মামুন, পৌরসভা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবদুল হামিদ, পৌরসভা মৎস্যজীবিলীগের সাধারণ সম্পাদক মো.আবদুল হামিদ, ছাত্রলীগের হাবিব। এছাড়াও সভায় পৌরসভা ও ওয়ার্ড আওয়ামীলীগের সিনিয়র নেতৃবৃন্দ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবকলীগসহ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।