১০ জুলাই, ২০২৬ | ২৬ আষাঢ়, ১৪৩৩ | ২৪ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক

চকরিয়া পৌরসভা ২নং ওয়ার্ড কৃষকলীগের সম্মেলন অনুষ্ঠিত, নতুন কমিটি অনুমোদন

 


বাংলাদেশ কৃষকলীগ চকরিয়া পৌরসভার ২নম্বর ওয়ার্ড শাখার সম্মেলন গত ১৬ মার্চ বিকালে স্থানীয় হালকাকারা মাল্টিমিডিয়া স্কুলে অনুষ্টিত হয়েছে। চকরিয়া পৌরসভা কৃষকলীগের সভাপতি সুলাল কান্তি সুশীলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল ফারুক লোটাসের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও কক্সবাজার জেলা আওয়ামীলীগের সহসভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম।
অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা কৃষকলীগের আহবায়ক ও চিরিংগা ইউপি চেয়ারম্যান আলহাজ¦ জসিম উদ্দিন বিএ, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি শ্রমিক নেতা ফজলুল করিম সাঈদী, সহসভাপতি সৈয়দ আলম কমিশনার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শওকত হোসেন, উপজেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক মোজাম্মেল হক, চিরিংগা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি আহমদ কবির মানিক, পৌর ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি তাজুল ইসলাম, ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, কাকারা ইউনিয়ন আওয়ামীলীগ নেতা নাজেম উদ্দিন, পৌর ২নং ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক বাদশা মিয়া, চকরিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হায়দার আলী, পৌর ছাত্রলীগের সাবেক আহবায়ক আবু ইউসুফ জয়সহ পৌর, উপজেলা ও ওয়ার্ড আওয়ামীলীগ ও কৃষকলীগ নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সম্মেলন শেষে চকরিয়া পৌরসভা কৃষকলীগের সভাপতি সুলাল কান্তি সুশীলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল ফারুক লোটাস স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে ২নম্বর ওয়ার্ডের নতুন কমিটি অনুমোদন দেয়া হয়। এতে মো.বেলাল উদ্দিনকে সভাপতি, আবদুর রকিম ও মোহাম্মদ নুরশেদকে সহ-সভাপতি ও জাহেদুল ইসলাম ছুট্টোকে সাধারণ সম্পাদক ঘোষনা করা হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।