২২ আগস্ট, ২০২৬ | ৭ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

চকরিয়া পৌরসভা হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদের আহবায়ক কমিটি অনুমোদন

এম.জিয়াবুল হক,(চকরিয়া): বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদ চকরিয়া পৌরসভা শাখার আহ্বায়ক কমিটি ও উপজেলা সম্মেলন প্রস্ততি কমিটি গঠন করা হয়েছে। চকরিয়া পৌরসভা কমিটিতে নারায়ন কান্তি দাশকে আহবায়ক রনজিত কান্তি দাশ, অধ্যাপক রুপম ধর ও মাস্টার সুজিত বড়–য়াকে যুগ্ন আহবায়ক এবং সুনীপ দাশকে সদস্যসচিব করে পাঁচ সদস্যর আহবায়ক কমিটি অনুমোদন দিয়েছেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদ কক্সবাজার জেলার সভাপতি এ্যাডভোকেট পীযুষ কান্তি চৌধুরী এবং সাধারণ সম্পাদক ও হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্টের ট্রাস্টি অধ্যাপক প্রিয়তোষ শর্মা চন্দন।
একইসাথে, চকরিয়া উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদের সম্মেলন প্রস্ততি কমিটিও গঠন করা হয়। এতে দৈনিক আমাদেরসময়’র চকরিয়া প্রতিনিধি ও চকরিয়া প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক মুকুল কান্তি দাশকে আহবায়ক এবং পলাশ কান্তি সুশীল, নিপুন মল্লিক, কালুশুক্লা দাশ ও আলুংহ্রী রাখাইনকে যুগ্ন-আহবায়ক করা হয়।
কক্সবাজার জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও ট্রাস্ট্রি প্রিয়তোষ শর্মা চন্দন কমিটি অনুমোদন দেয়ার তথ্য নিশ্চিত করে বলেন, পৌরসভার আহ্বায়ক কমিটি ৯টি ওয়ার্ডের কমিটি গঠনের মাধ্যমে পৌরসভার সম্মেলন এবং উপজেলা সম্মেলন প্রস্ততি কমিটি ইউনিয়নের কমিটি গঠনের মাধ্যমে উপজেলা সম্মেলনের আয়োজন করবেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।