মূল খবরে যান

শিরোনাম
● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’

চকরিয়া পৌরশহরে বাণিজ্যিক এলাকা থেকে ২শতাধিক ভাসমান দোকান উচ্ছেদ

শেয়ার করুন

p
চকরিয়া পৌরশহরের বাণিজ্যিক এলাকা চিরিঙ্গা-সোসাইটি থেকে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে অন্তত দুই শতাধিক ভাসমান দোকান উচ্ছেদ করেছে। গতকাল সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত সময়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও আদালতের ম্যাজিষ্ট্রেট মো.সাহেদুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় আদালতের সাথে উপস্থিত ছিলেন চকরিয়া থানার ওসি প্রভাষ চন্দ্র ধর, থানার পুলিশ পরিদর্শক মো.কামরুল আজম, পৌরসভার সচিব মাস-উদ মোরশেদ, চকরিয়া আবাসিক প্রকৌশলী জসিম উদ্দিন খান, ফায়ার সার্ভিস ষ্টেশন অফিসার মো: জসিম উদ্দিন, আদালতের সহকারী তপন কান্তি পাল, থানা ও হাইওয়ে পুলিশ, আনসার ব্যাটলিয়ান, পৌরসভার কর্মকর্তা এবং আদালতের কর্মকর্তাসহ শতাধিক সদস্য।
চকরিয়া থানার ওসি প্রভাষ চন্দ্র ধর বলেন, পৌরশহরকে যানজট মুক্ত রাখতে উপজেলা প্রশাসন অভিযানের সিদ্বান্ত নেন। এরই প্রেক্ষিতে সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সময়ে অভিযান চালিয়ে আদালত চিরিঙ্গা-সোসাইটি এলাকার অন্তত দুই শতাধিক অবৈধ ভাসমান দোকানপাট উচ্ছেদ করেন। তিনি বলেন, অভিযানের সময় আদালত চারজন ভাসমান দোকানদার ও বালু ভর্তি একটি পিকআপ গাড়ি আটক করেন। তবে আটককৃতদের প্রাথমিকভাবে মুচলেখা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাহেদুল ইসলাম বলেন, চকরিয়া পৌরশহরের ফুটপাত দখল করে এক শ্রেনীর ব্যবসায়ীরা ভাসমান দোকান বসিয়ে যানজট ও জনদুর্ভোগ সৃষ্টি করে আসছেন। এ অবস্থার কারনে আদালত যানজট নিরশনের লক্ষ্যে এ অভিযান পরিচালনা করেন। #

শেয়ার করুন