৭ আগস্ট, ২০২৬ | ২৩ শ্রাবণ, ১৪৩৩ | ২৩ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার   ●  টেকনাফে সরকারী জমি ও ভবন দখল!

সাহারবিল ইউনিয়ন আ'লীগের কর্মীসমাবেশে-জাফর আলম

চকরিয়া-পেকুয়া উপজেলাবাসির ভাগ্য উন্নয়নে আ’লীগ উন্নয়ন কাজ করে যাচ্ছে


এম.জিয়াবুল হক,(চকরিয়া): মাতামুহুরী সাংগঠনিক উপজেলার সাহারবিল ইউনিয়ন আওয়ামীলীগের কর্মী সভা গতকাল ৬ জানুয়ারী বিকালে স্থানীয় বিএমএস উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবদুল কাদের মেম্বারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এনামুল হক মেম্বারের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে। অনুষ্টিত কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম।
অনুষ্ঠিত কর্মীসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাহারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহসিন বাবুল, সহ-সভাপতি চকরিয়া কোরক বিদ্যাপীঠ পরিচালনা কমিটির সদস্য মকছুদুল হক ছুট্টো, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নুরুল ইসলাম, চট্টগ্রাম সরকারি সিটি কলেজের ভিপি আবু তাহের, পুর্ববড় ভেওলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নুরুল আমিন সিককদার, পশ্চিম বড়ভেওলা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি নুরুস চোবাহান, সাহারবিল ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোজাহের আহমদ, চকরিয়া উপজেলা মৎস্যজীবিলীগের সভাপতি মেম্বার ইকবাল দরবেশী, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি এডভোকেট রবিউল এহেছান। বক্তব্য রাখেন মাতামুহুরী যুবলীগের যুগ্ম আহবায়ক কাইছারুল হক বাচ্ছু, ছাত্রলীগ নেতা হেফাজ সিকদার, হোছাইন মোহাম্মদ বুলবুল, উপজেলা ছাত্রলীগের সভাপতি হুমায়ুন কবির চৌধুরী, সাধারণ সম্পাদক মিজবাহ উদ্দিন বেলাল, আওয়ামীলীগ নেতা নুরুল আমিন সিকদার, মাস্টার মনির আহমদ, ছুট্টো মেম্বার, সেলিম রেজা, ডা.বিকাশ, আমান উল্লাহ, নওশেদ আলী, ইউছুপ রাজা, নুরুল ইসলাম, রফিক, মাহামুদুল হক, সাইমন, মজিবুর রহমান, বাবুল, আব্বাস উদ্দিন প্রমুখ।
অনুষ্টিত কর্মী সভায় প্রধান অতিথি উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ জাফর আলম বলেন, আগামী নির্বাচনে চকরিয়া-পেকুয়া আসনে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। দলের মনোনয়ন নিয়েও আমরা গত তিনটি সংসদ নির্বাচনে এই জনপদে বিজয় ঘরে তুলতে পারিনি। আগামীতে আমরা সেই ধরণের ভুল আর করতে চাইনা। এইজন্য এখন থেকে আওয়ামীলীগের প্রতিটি নেতাকর্মীদেরকে নির্বাচনের জন্য প্রস্ততি নিতে হবে। তিনি বলেন, দলের সাংগঠনিক কার্যক্রম বেগবান করতে সকলের সাথে সমন্বয় করে কাজ করতে হবে। পাশাপাশি জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বধীন বর্তমান সরকারের সফল উদ্যোগ জনগনের মাঝে তুলে ধরতে হবে।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম বলেছেন, দেশের উন্নয়নের প্রয়োজনে ও জনগনের কল্যানে আবারও আওয়ামীলীগ সরকার দরকার। জননেত্রী শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে বাংলাদেশ সবর্ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। আগামীতেও এগিয়ে যাবে। আমাদেরকে এগিয়ে যাবার ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে। আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনা দেশের জন্য, জনগনের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করেন। এই কারনে সারাদেশের সাথে চকরিয়া-পেকুয়া উপজেলাবাসির ভাগ্য উন্নয়নে আওয়ামীলীগ সরকার সব ধরণের উন্নয়ন কাজ করে যাচ্ছে। তাই এখন থেকে সকলকে ভেদাভেদ ভুলে দেশরত্ম শেখ হাসিনা তথা আওয়ামীলীগের জন্য কাজ করতে হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।