মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

চকরিয়া পাইশ্যাখালীর ঢালা হতে পরিত্যক্ত লাশ উদ্ধার : পোস্ট মর্টেম শেষে দাফন

শেয়ার করুন


টেকনাফে দুবাই হতে আসা প্রবাসী ও ১সন্তানের জনক বাজার করে জনৈক বন্ধুর বাড়িতে বেড়াতে যাওয়ার কথা বলে নিখোঁজ থাকার ৪দিনপর চকরিয়ার পাইশ্যাখালীর ঢালা হতে পরিত্যক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশ পোস্ট মর্টেম শেষে গ্রামের বাড়িতে লাশ দাফন করা হয়েছে। স্থানীয় মেম্বার শাহ আলম এই তথ্য নিশ্চিত করেন।
খোঁজ নিয়ে জানা যায়,২৯এপ্রিল সন্ধ্যায় টেকনাফের হোয়াইক্যং ঝিমংখালীর আব্দুল জলিলের পুত্র রফিকুল ইসলাম প্রকাশ মনিয়া (৩২) এর লাশ পোস্ট মর্টেম শেষে বাদে মাগরিব স্থানীয় নয়াপাড়া গোরস্থানে জানাজার নামাজ শেষে দাফন করা হয়। সে দীর্ঘ ৫/৬ বছর দুবাইতে ছিল। চলতি মাসের শুরুর দিকে সে বাড়িতে আসে। সে বিবাহিত ও ১সন্তানের জনক। হঠাৎ নৃশংসভাবে তাকে খুনের খবর ছড়িয়ে পড়ায় পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে আসে। তবে সে কি কারণে নৃশংস খুনের শিকার হয়েছে; সেই বিষয়ে স্পষ্ট করে কেউ কিছু বলতে পারছেনা। এই ব্যাপারে অজ্ঞাতনামা আসামী করে একটি হত্যা মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলে জানা গেছে। উল্লেখ্য গত ২৫এপ্রিল সকালে বাজার করার পর এক বন্ধুর বাড়িতে বেড়াতে যাওয়ার কথা বলে বের হয়ে নিখোঁজ হয়ে যান দুবাই ফেরত মনিয়া। সম্ভাব্য স্থানে তল্লাশীর পর কোথাও না পেয়ে পরিজন উদ্বিগ্ন হয়ে উঠে। ২৮ এপ্রিল দুপুর ১২টারদিকে চকরিয়া থানা পুলিশ খবর পেয়ে পাইশ্যাখালী ঢালার পাশ্ববর্তী এলাকা হতে পরিত্যক্ত একটি মৃতদেহ উদ্ধার করে। পুলিশ খোঁজ-খবর নিয়ে লাশটি টেকনাফের ঝিমংখালীর বাসিন্দা আব্দুল জলিলের পুত্র রফিকুল ইসলাম প্রকাশ মনিয়া (৩২) প্রকাশ মনিয়া বলে নিশ্চিত হয়ে পরিজনকে খবর দিয়ে লাশ পোস্ট মর্টেমের জন্য মর্গে প্রেরণ করে। চকরিয়া থানা পুলিশ লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণের বিষয়টি নিশ্চিত করেন।

শেয়ার করুন