১৫ ফেব্রুয়ারি, ২০২৬ | ২ ফাল্গুন, ১৪৩২ | ২৬ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প

চকরিয়া থানার নতুন ওসি হিসেবে যোগদান করলেন বখতিয়ার চৌধুরী

 


চকরিয়া থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেছেন বখতিয়ার উদ্দিন চৌধুরী। গতকাল সোমবার দুপুরে তিনি থানার বিদায়ী ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.জহিরুল ইসলাম খাঁনের কাছ থেকে দায়িত্বভার গ্রহন করেছেন। নবাগত ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরী ইতোপুর্বে কক্সবাজার সদর মডেল থানায় প্রায় দুইবছর পুলিশ পরিদর্শক (তদন্ত) পদে সততা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি রামু থানায় একই পদে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি চট্টগ্রামে। তিনি ইতোপুর্বে চকরিয়া থানায় উপ-পরিদর্শক (এসআই) হিসেবে দীর্ঘদিন সুনামের সাথে দায়িত্ব পালন করেন। অপরদিকে বিদায়ী ওসি জহিরুল ইসলাম খাঁন একইদিন নতুন ওসি হিসেবে পেকুয়া থানায় যোগদান করেছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।