২২ আগস্ট, ২০২৬ | ৭ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

চকরিয়া ডিগ্রি কলেজ উপাধ্যক্ষের বরখাস্তাদেশ অবৈধ ও বেআইনী ঘোষণা : স্বপদে পুন: বহালের আদেশ

প্রেস বিজ্ঞপ্তি: কক্সবাজারের চকরিয়া ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ (ভাইস প্রিন্সিপাল) মো. আবু তাহের’র বরখাস্ত আদেশ অবৈধ ও বেআইনী ঘোষণা করেছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ। পাশাপাশি তাঁকে স্বপদে পুন: বহালের আদেশও দিয়েছেন আদালত। বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খাঁনের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ ৪ ডিসেম্বর এ রায় ঘোষণা করেন। মামলা পরিচালনাকারি হাইকোর্টের আইনজীবি মো. ফখর উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
আইনজীবি মো. ফখর উদ্দিন জানান, কক্সবাজারের চকরিয়া ডিগ্রি কলেজের ভাইস প্রিন্সিপাল মো. আবু তাহেরকে বিগত ২০০৯ সালের ৯ ডিসেম্বর কলেজের গভর্নিং বডি বে-আইনীভাবে বরখাস্ত করে। উক্ত বরখাস্ত আদেশের বিরুদ্ধে মো. আবু তাহের বিগত ২০১৩ সালের ২৭ ফেব্রুয়ারি জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবরে আপীল করেন। উক্ত আপিলটি বিগত একই বছর ২৯ জুলাই নামঞ্জুর করায় উক্ত নামঞ্জুর আদেশের বিরুদ্ধে ক্ষতিগ্রস্ত উপাধ্যক্ষ মো. আবু তাহের মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে (৬৮২৭/১৪ নম্বর) রীট পিটিশন দাখিল করেন। উক্ত রীট পিটিশনটির দীর্ঘ শুনানী শেষে গত ৪ ডিসেম্বর সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খাঁনের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ তার বরখাস্তাদশে বেআইনী ও অবৈধ বলে রায় দিয়েছেন। রায়ে মো. আবু তাহেরকে চকরিয়া ডিগ্রি কলেজের ভাইস প্রিন্সিপাল হিসেবে স্বপদে চাকুরীতে পুন:বহালের আদেশও দেয়া হয়।
তিনি আরো বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি লঙ্ঘন করে অবৈধ ভাবে তদন্ত কমিটি গঠন ও শিক্ষা মন্ত্রনালয়ের সিদ্ধান্ত অমান্য করে তাকে বরখাস্ত করা হয়। কোন ধরনের কারণ ব্যাখ্যা না করে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আপীলটি নামঞ্জুর করেন। এটি একজন নাগরিকের আইনী অধিকার থেকে বঞ্চিত করণের সামিল। তাই তাকে বহিস্কার আদেশটি আইনসিদ্ধ না হওয়ায় মো. আবু তাহেরকে স্বপদে চাকুরীতে পুন:বহালের আদেশ দেয়া হয়।
মো. আবু তাহেরের পক্ষে মামলা পরিচালনা করেন এড. মীর মোহাম্মদ নাসির উদ্দিন, ফখর উদ্দিন এবং আলীফ আকতার রুমেল।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।