২৯ জুন, ২০২৬ | ১৫ আষাঢ়, ১৪৩৩ | ১৩ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

চকরিয়া জেতবন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান অনুষ্ঠিত

চকরিয়া ভাঙ্গারমুখস্থ জেতবন বৌদ্ধবিহারে কঠিন চীবর দানোৎসবে বক্তব্য দিচ্ছেন উপজেলা চেয়ারম্যান জাফর আলম।

এম.জিয়াবুল হক,(চকরিয়া): চকরিয়া পৌরসভার ভাঙ্গারমুখস্থ জেতবন বৌদ্ধবিহারে ব্যাপক আয়োজনের মাধ্যমে কঠিন চীবর দানোৎসব উদযাপন করা হয়েছে। গতকাল ১ নভেম্বর বিকালে জেতবন বৌদ্ধবিহারে উৎসব উপলক্ষে আয়োজন করা হয় সুধী সমাবেশের। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম।

রামু কেন্দ্রীয় সীমা বিহারের অধ্যক্ষ সত্যপিয় মহাথের এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু, চকরিয়া থানার ওসি মো.বখতিয়ার উদ্দিন চৌধুরী, ডাক্তার ভাগ্যধন বড়–য়া, ডক্টর জগনাথ বড়–য়া।

জেতবন বৌদ্ধ বিহার কমিটির সাধারণ সম্পাদক ও চকরিয়া পৌরসভা আওয়ামীলীগ নেতা বাবুল বড়–য়া’র সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বাবু মানিক বড়–য়া, শুশাংক বড়–য়া, জেতবন বৌদ্ধ বিহার কমিটির সভাপতি অনুপ বড়–য়া, উপজেলা বৌদ্ধ সমিতির সাধারণ সম্পাদক পটল বড়–য়া। অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিলেন ডিবলু বড়–য়া। এছাড়াও অনুষ্ঠানে বৌদ্ধ সম্প্রদায়ের শীর্ষ নেতৃবৃন্দ, বৌদ্ধ সম্প্রদায়ের নারী-পুরুষ ও সুধীজন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ জাফর আলম বলেন, আওয়ামীলীগ সরকার ও সরকার প্রধান শেখ হাসিনা বাংলাদেশকে একটি অসম্প্রদায়িক চেতনার রাষ্ট্র হিসেবে কাজ করতে বদ্ধপরিকর। আওয়ামীলীগ ক্ষমতায় আসার পর থেকে দেশে সকল ধর্মের মানুষের মাঝে সমান অধিকার নিশ্চিত করেছে।

তিনি বলেন, শেখ হাসিনা বলেছেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। বর্তমান সরকারের এই নীতির কারনে দেশে সকল ধর্মের মানুষ পাশাপাশি এলাকায় শান্তিপুর্নভাবে নিরাপদ পরিবেশে বসবাস করছে। যা বিশে^র মাঝে একটি বিরল ইতিহাস। এতে প্রমাণিত হয়েছে সকল ধর্মের মানুষের মাঝে সম্প্রীতির সেতুবন্ধন তৈরীর মাধ্যমে একটি সুন্দর বাংলাদেশ বির্নিমানে জননেত্রী শেখ হাসিনার বিকল্প নেই। আগামী দিনেও আওয়ামীলীগ সরকারের চলমান উন্নয়ন অব্যাহত রাখতে চকরিয়া পেকুয়া আসনে শেখ হাসিনার নৌকা প্রতীকের পক্ষে সকল ধর্মের মানুষকে কাজ করতে হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।