১১ জুন, ২০২৬ | ২৮ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ২৪ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

চকরিয়া কেন্দ্রীয় জেতবন বৌদ্ধবিহারে আর্থিক অনুদান দিলেন এমপি জাফর

বার্তা পরিবেশক:

কক্সবাজারের চকরিয়া পৌরসভার নিজপানখালী বড়ুয়া পাড়াস্থ চকরিয়া কেন্দ্রীয় জেতবন বৌদ্ধ বিহারে আয়োজিত কঠিন চীবর দান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ জাফর আলম এমএ।
সোমবার (৩১ অক্টোবর) বিকেলে আয়োজিত এই অনুষ্ঠানে আর্থিকভাবে নগদ ৫০ হাজার টাকার অনুদানও দিয়েছেন তিনি।

বিহার পরিচালনা কমিটি আয়োজিত কঠিন চীবর দান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি জাফর আলম বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় আছেন বলেন আজ বাংলাদেশ বিশ্ব দরবারে অসাম্প্রদায়িক বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এখানে ধর্ম যার যার হিসেবে সকল সম্প্রদায় সাড়ম্বরে ধর্মীয় উৎসব পালন করে থাকেন। চকরিয়া-পেকুয়াতেও এই অসাম্প্রদায়িক ধারা অব্যাহতভাবে চলে আসছে শতবছর ধরে। আগামীতেও অসাম্প্রদায়িক চকরিয়া-পেকুয়া বজায় থাকবে।

এমপি জাফর আলম আরো বলেন, ‘চকরিয়া-পেকুয়ার মানুষ অসাম্প্রদায়িক। তাই এখানে সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রয়েছে। তবে ধর্মের নামে যারা রাজনীতি করে থাকেন তারা মাঝেমধ্যে সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার অপপ্রয়াস চালানোর চেষ্টা করেন। সেই সাম্প্রদায়িক অপশক্তিকে কঠোরভাবে দমনে কাজ করছে বর্তমান সরকার।
এমপি জাফর আলম উপস্থিত বৌদ্ধ ধর্মীয় ভিক্ষুসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দদের প্রতি শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘আগামীতে সাম্প্রদায়িক অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠার চেষ্টা করবে। তাই সবাইকে সবসময় সজাগ দৃষ্টি রাখতে হবে। আওয়ামী লীগের নেতাকর্মীরাও সবসময় সতর্ক পাহারায় রয়েছে সাম্প্রদায়িক অপশক্তিকে বিনাশ করতে। অতএব সারাদেশের ন্যায় চকরিয়া-পেকুয়াতেও সব ধর্মের মানুষ স্ব স্ব ধর্ম সাড়ম্বরে পালন করবে। এটাই হচ্ছে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক চাওয়া।

আলোচনা সভায় বৌদ্ধ ধর্মীয় বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। তন্মধ্যে চকরিয়া কলেজের অধ্যক্ষ পদ্মলোচন বড়ুয়া, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগ নেতা রাহুল বড়ুয়াসহ বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।