মূল খবরে যান

শিরোনাম
● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে

চকরিয়া ও লোহাগাড়া উপজেলার মহাসড়কে তিন অভিজাত রেস্তোরাকে সাড়ে ৭ লাখ টাকা জরিমানা

শেয়ার করুন


কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে চকরিয়া ও লোহাগাড়া উপজেলার অভিজাত রেস্তোরা চুনতি বনপুকুর এলাকার মিডওয়ে ইন ও ফোর সিজন হোটেল এবং চকরিয়া উপজেলার ইনানী রিসোর্টকে মেয়াদউত্তীর্ণ পণ্য বিক্রি, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য পরিবেশন এবং নির্ধারিত মূল্যের চেয়ে অধিকমূল্যে বিক্রয়ের দায়ে সাড়ে ৭লাখ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আনিছুর রহমান।
সোমবার দুপুরে র‌্যাব- ৭ কক্সবাজার ক্যাম্পের অধিনায়ক মেজর রহুল আমিন ও নিবার্হী ম্যাজিষ্ট্রেট মোঃ আনিছুর রহমানের নেতৃত্বে আদালত এ অভিযান পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজারে স্যানেটরি পরির্দশক তরুণ বড়ুয়া ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. শের আলী এবং র‌্যাবের বিপুল সংখ্যক সদস্য উপস্থিত ছিলেন।
কক্সবাজার র‌্যাব-৭ এর অধিনায়ক মেজর রুহুল আমিন বলেন, মহাসড়কের অভিজাত হোটেল মিডওয়ে ইন ও ফোর সিজন রেস্তোরায় মেয়াদ উত্তীর্ণ পণ্য, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পরিবেশন ও নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্য নেওয়ার অভিযোগ পাওয়ায় অভিযান পরিচালনা করা হয়। অপরদিকে একইদিন চকরিয়া উপজেলার ইনানী রির্সোটে অভিযান চালানো হয়। তিনটি প্রতিষ্ঠানকে মোট সাড়ে ৭লাখ টাকা জরিমানা করেন ম্যাজিষ্ট্রেট।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আনিছুর রহমান বলেন, হোটেলগুলোর পরিবেশ উচ্চমানের করলেও ভেতরে চলছিলো অস্বাস্থ্যকার ও নিন্মমাসের খাবার পরিবেশন। একই সাথে প্রতিষ্ঠান গুলোতে নির্ধারিত মূল্যের চেয়ে ক্রেতাদের কাছ থেকে অধিকমূল্য নেয়া হচ্ছিল। বিষয়টি নজরে আসলে অভিযান চালিয়ে জরিমানা করা হয়।

শেয়ার করুন