মূল খবরে যান

শিরোনাম
● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’

চকরিয়া উপজেলা ছাত্রলীগের বিশাল আনন্দ মিছিল-মিষ্টি বিতরণ

শেয়ার করুন

 


কক্সবাজার জেলা ছাত্রলীগের অহংকার সংগ্রামী সভাপতি ইশতিয়াক আহমেদ জয় এর সাথে জেলা কমিটিতে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে তুখোড় ছাত্রনেতা মোরশেদ হোসাইন তানিম কে ঘোষনা করায় শনিবার ১৮ ফেব্রুয়ারী বিকালে ইশতিয়াক ও তানিম পরিষদকে স্বাগত জানিয়ে চকরিয়া উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে বিশাল আনন্দ মিছিল ও নেতাকর্মীদের মিষ্টি বিতরণ করা হয়েছে।
চকরিয়া উপজেলা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি জনপ্রিয় ছাত্রনেতা আরিফুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন মিঠুর সঞ্চালনায় চকরিয়া শহরে অনুষ্ঠিত বিশাল মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিন করে। মিছিলে বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক ছাত্রলীগের নেতাকর্মী অংশ গ্রহন করেন। এতে উপস্থিত ছিলেন চকরিয়া পৌরসভা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক মিজান, চকরিয়া সরকারি বিশ^বিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি তোয়াছিন আনোয়ার জিহান, সাধারণ সম্পাদক মুবিনুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আমির হোসাইন, উপজেলা ছাত্রলীগ নেতা তাওহীদুল ইসলাম, জাহাংগীর আলম মাহিন, চিরিঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক আহবায়ক জিয়াউদ্দিন বাবলু, ফাসিয়াখালী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি বোরহান, ডুলাহাজারা ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি আবদুল বারেক টিপু, কাকারা ইউনিয়ন ছাত্রলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক আকাশ চৌধূরী, হারবাং ইউনিয়ন ছাত্রলীগ নেতা বোরহান উদ্দিন, লক্ষ্যারচর ইউনিয়ন ছাত্রলীগ নেতা মামুনুর রশিদ, পহরচাঁদা ইউনিয়ন ছাত্রলীগ নেতা সাবের, কলেজ ছাত্রলীগ নেতা সাহেদ, বরইতলী ইউনিয়ন ছাত্রলীগ নেতা হায়দার, সাহেদ, লিটন ও সাইমুনসহ অসংখ্যা নেতাকর্মী। মিছিল পরবর্তী সময়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফ চৌধুরীর ব্যক্তিগত পক্ষ থেকে উপজেলার বিভিন্ন স্থানে ছাত্রলীগের সর্বস্থরের নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

শেয়ার করুন