২২ আগস্ট, ২০২৬ | ৭ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

চকরিয়া আইনজীবি সমিতির নির্বাচনে শহিদুল্লাহ চৌ: সভাপতি, ছরওয়ার সম্পাদক

এম.জিয়াবুল হক,(চকরিয়া): চকরিয়া উপজেলা আইনজীবি সমিতির নির্বাচন গতকাল বুধবার চকরিয়া উপজেলা আদালতস্থ এডভোকেট এসোসিয়েশন কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত নির্বাচনে ১২টি পদের মধ্যে চারটি পদে সমিতির ৪৬জন ভোটার উপস্থিত থেকে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। বিকালে ভোট গণনা শেষে নির্বাচন কমিশনার এডভোকেট মো.জসিম উদ্দিন ও সহকারি নির্বাচন কমিশন এডভোকেট আলহাজ ওমর আলী এবং এডভোকেট ও.কে.এম শেখ সাদী ফলাফল ঘোষনা করেন।

অনুষ্ঠিত নির্বাচনে সদস্যদের ভোটে পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন বর্তমান সভাপতি এডভোকেট এইচএম শহিদ উল্লাহ চৌধুরী। তার নিকটতম হয়েছেন এডভোকেট নুরুল হুদা। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এডভোকেট গোলাম ছরওয়ার। তাঁর নিকটতম হয়েছেন এডভোকেট হাবিব উদ্দিন মিন্টু। অপরদিকে জেলা প্রতিনিধি পদে সদস্যদের ভোটে যৌথভাবে নির্বাচিত হয়েছেন এডভোকেট মো.ওমর ফারুক ও এডভোকেট মাঈন উদ্দিন।

অনুষ্ঠিত নির্বাচনে চারটি পদে ভোট গ্রহণ হলেও অপর আটটি পদে প্রার্থীরা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তাঁরা হলেন এডভোকেট শ্রীধর দত্ত বাদল ও এডভোকেট মুফিজুর রহমান হেলাল সহ-সভাপতি, এডভোকেট মো.মিজবাহ উদ্দিন সহ সাধারণ সম্পাদক, এডভোকেট মো.জাহেদ নেওয়াজ পাঠাগার সম্পাদক, এডভোকেট মো.শাহরিয়ার ফয়সাল আপ্যায়ন সম্পাদক এবং সদস্য পদে এডভোকেট আলহাজ মো.ইলিয়াছ আরিফ, এডভোকেট আলহাজ মো.শাহ আলম ও এডভোকেট এসএম হেফাজ উদ্দিন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।