২১ মার্চ, ২০২৬ | ৭ চৈত্র, ১৪৩২ | ১ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

চকরিয়া অসুস্থ আ.লীগ নেতা মুজিব চৌধুরীকে উপজেলা যুবলীগের আর্থিক সহায়তা

চকরিয়া উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জটিল রোগে আক্রান্ত মুজিবুর রহমান চৌধুরীকে তাঁর বাড়িতে দেখতে গেছেন চকরিয়া উপজেলা যুবলীগের অসংখ্য নেতাকর্মী। শনিবার সকালে তাকে দেখতে গিয়ে উন্নত চিকিৎসার জন্য উপজেলা যুবলীগের পক্ষ থেকে নেতৃবৃন্দ গুরুতর অসুস্থ মুজিব চৌধুরীকে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা দেন।

চকরিয়া উপজেলা যুবলীগের সভাপতি শহীদুল ইসলাম শহীদ ও সাধারণ সম্পাদক কাউছার উদ্দিন কছিরের নেতৃত্বে গুরুতর অসুস্থ ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মুজিব চৌধুরীকে দেখতে যান উপজেলা যুবলীগের সহ-সভাপতি পৌর কাউন্সিলর মুজিবুল হক মুজিব, সাংগঠনিক সম্পাদক অহিদুজ্জামান অহিদ, তারেকুল ইসলাম চৌধুরী, উপজেলা যুবলীগ নেতা ওসমান গনী, নাইমুল হক, লক্ষ্যারচর ইউনিয়ন যুবলীগের সভাপতি সাইকুল ইসলাম, যুবলীগ নেতা ফেরদৌস আলম ও নজরুল ইসলাম এবং চকরিয়া পৌরসভা মৎস্যজীবলীগের সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন মানিক প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ইতোমধ্যে গুরুতর অসুস্থ আওয়ামীলীগ নেতা মুজিবুর রহমান চৌধুরীর উন্নত চিকিৎসার জন্য সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আজিমুল হককে প্রধান করে একটি আর্থিক সহায়তা তহবিল গঠন করা হয়েছে। ওই তহবিলের মাধ্যমে অসুস্থ মুজিবুর রহমান চৌধুরীর যাবতীয় চিকিৎসা সেবার ব্যবস্থা নেয়া হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।