মূল খবরে যান

শিরোনাম
● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’

চকরিয়ায় ৩ খুনের নায়ক আবদুল গণি এখনো গ্রেফতার হয়নি, নিহতদের দাফন সম্পন্ন

শেয়ার করুন

Pic Chakaria BodorKhali 3 Murder (Killer Abdul Goni)

চকরিয়ায় তিন শিশু কন্যাকে হত্যার দুইদিন পার হলেও এখনো পাষন্ড পিতা আবদুল গণিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তাকে বিভিন্ন জায়গায় ধরতে অভিযান চালিয়েছে পুলিশ। শিশু কন্যাকে হত্যার পরপরই গণি পালিয়ে যায়। এদিকে শিশু কন্যার হত্যার এখনো মামলা করেনি। পুলিশ বলছে যে কোন সময় আবদুল গণিকে আসামী করে মামলা দায়ের করা হবে বলে জানান।
পাষন্ড বাবার হাতে খুন হওয়ায় অবুঝ শিশু মেয়ে আয়েশা ছিদ্দিকা চম্পা, শিরু জন্নাত শিউলী, তাহুরা জান্নাতের ময়নাতদন্ত শেষে এদিন রাতে নামাজে জানাযা সম্পন্ন হয়েছে। শুক্রবার রাত ৮ টায় স্থানীয় জামে মসজিদের মাঠে অনুষ্ঠিত নামাজে জানাযায় শোকার্ত মানুষের ঢল নামে। এসময় জানাযার মাঠে হ্নদয় বিদারক দৃশ্যের অবতারনা ঘটে। এরআগে নিহত শিশুদের লাশ কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গ থেকে নিজেদের বাড়ির আঙ্গিনায় নিয়ে যাওয়া হলে তাদের গর্ভধারিনী মা ফাতেমা বেগম বারবার মুর্ছা যাচ্ছিলেন বলে জানিয়েছেন স্থানীয় প্রত্যক্ষদর্শীরা।
চকরিয়া থানার ওসি প্রভাষ চন্দ্র ধর জানান, ঘটনার পর থেকে পুলিশ ঘাতক আবদুল গনিকে গ্রেফতারে অভিযান চালাচ্ছে। গতকাল রাতে অভিযোগ দেয়ার জন্য নিহত শিশুদের মা ফাতেমা বেগম থানায় আসছেন বলে জানিয়েছেন তিনি।

শেয়ার করুন