২২ আগস্ট, ২০২৬ | ৭ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

চকরিয়ায় ২ ‘মানবপাচারকারী’ গ্রেফতার

Arrest_1-375x239

মুক্তিপণের টাকা নিতে এসে জেলার চকরিয়া উপজেলার চকরিয়া বাস টার্মিনাল থেকে মঙ্গলবার রাতে সন্দেহভাজন দুই মানবপাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে একজন মিয়ানমারের নাগরিক বলে দাবি করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- মিয়ানমারের মংডু এলাকার খুইল্লা মিয়ার ছেলে মো. শফি (৪৮) ও চকরিয়া উপজেলার বানিয়ারছড়া এলাকার মোক্তার আহমদ কালুর ছেলে শহিদুল্লাহ নেজাম (২৮)।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর  জানান, রাত ১১টায় চকরিয়া বাস টার্মিনাল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তারা উপজেলার বরইতলী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আব্দুল শুক্কুরের কাছ থেকে মুক্তিপণের টাকা নিতে এসেছিলেন।

তিনি জানান, শুক্কুরের ছেলে মালয়েশিয়ায় বন্দী আছেন। গ্রেফতারকৃতরা শুক্কুরের ছেলেকে মুক্তি দিতে তার কাছে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। বিষয়টি শুক্কুর পুলিশকে আগে থেকে জানিয়েছিলেন।

ওসি বলেন, গ্রেফতার দু’জনই মানবপাচারকারী বলে কাছে স্বীকার করেছেন। দীর্ঘদিন ধরে তারা চকরিয়া, পেকুয়া ও বাঁশখালী এলাকা থেকে মালয়েশিয়ায় চাকরি দেওয়ার কথা বলে সাগরপথে পাচার করে মুক্তিপণ আদায় করে আসছিলেন।

এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে থানায় মামলা করেছে।

 

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।