১০ জুলাই, ২০২৬ | ২৬ আষাঢ়, ১৪৩৩ | ২৪ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক

চকরিয়ায় ১৩ আগ্নেয়াস্ত্র সহ আটক ৩

বিশেষ প্রতিবেদক: কক্সবাজারের চকরিয়ায় ১৩টি আগ্নেয়াস্ত্র ও ৩০ রাউন্ড গুলি সহ ৩জনকে আটক করেছে র‌্যাব-৭। আজ সকালে কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী এলাকা থেকে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রের মধ্যে ৪টি ওয়ান শুটারগান, ৬টি এক নলা বন্দুক ও ৩টি কাটা রাইফেল।

এসময় আটককৃতরা হলেন, চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের পিলখালী এলাকার আব্দুস সালামের ছেলে আয়ুব আলী (২১), মোহাম্মদ হোসেনের ছেলে মোহাম্মদ আয়াজ (২২) ও আবুল কাসেমের ছেলে আব্দুল হামিদ (২৫)।

র‌্যাব-৭ এর কক্সবাজার কার্যালয়ের কোম্পানি কমান্ডার মেজর রুহুল আমিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পিনখালীর একটি চিংড়ি ঘেরে অভিযান চালান র‌্যাব সদস্যরা। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় তাদের ধাওয়া করে আটক করা হয়। আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে অস্ত্র ব্যবসায়ী বলে স্বীকার করেছে। এছাড়াও তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলাও রয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।