২৩ মে, ২০২৬ | ৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৫ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন   ●  বেশি বাড়াবাড়ি করলে বিএনপি’র পদযাত্রা মরণযাত্রা হয়ে উঠবে-সাবেক সাংসদ বদি

চকরিয়ায় ১২ মামলার পলাতক আসামী ডাকাত মকছুদ গ্রেপ্তার

এম.জিয়াবুল হক,(চকরিয়া): চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের কাটাখালী থেকে চিংড়িজোনের শীর্ষ ডাকাত মকছুদুল হক প্রকাশ মছুদুকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার ভোররাত ৩টার দিকে ইউনিয়নের কাটাখালী ব্রীজের নিচ থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। মকছুদ একই এলাকার আনু মিয়ার ছেলে।
পুলিশ জানায়, থানার ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরীর নেতৃত্বে ওসি (তদন্ত) মিজানুর রহমান, এসআই তানভীর হোসেন ও এসআই সুকান্ত চৌধুরীসহ একদল পুলিশ ডুলাহাজারা কাটাখালি ব্রীজ এলাকায় ডাকাত মকছুদ সহযোগিদের অবস্থান করছে এ ধরণের খবর পেয়ে রাতে অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ব্রীজের নিচে লুকিয়ে থাকে মকছুদ। পরে পুলিশ ঘেরাও করে তাকে গ্রেফতার করে। তবে ওইসময় সহযোগিরা পালিয়ে যায়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, মকছুদ ডুলাহাজারা এলাকা চিংড়ি জোনের শীর্ষ ডাকাত। কোমরে বন্দুক নিয়ে প্রকাশ্যে চলাফেরা করে সে। তার বিরুদ্ধে ডাকাতি, হত্যা, অপহরণ ও চিংড়ি জোনে লুটপাটসহ অন্তত ১০-১২টি মামলা রয়েছে। গতকাল দুপুরে তাকে আদালতে র মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।