১০ জুলাই, ২০২৬ | ২৬ আষাঢ়, ১৪৩৩ | ২৪ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক

চকরিয়ায় ১১ মামলার আসামি আরফান গ্রেফতার

এম.জিয়াবুল হক,(চকরিয়া): চকরিয়ায় পুলিশের অভিযানে আরফান মিয়া (৩০) নামে ১১ মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার রাতে থানার এএসআই জুয়েল রায়সহ পুলিশের একটিদল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার কাকারা ইউনিয়নের ভিলেজার পাড়া থেকে তাকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আরফান মিয়া ওই এলাকার শামশুল হকের ছেলে।

চকরিয়া থানার সহকারি উপপরিদর্শক (এএসআই) জুয়েল রায় বলেন, আরফান মিয়া চিহ্নিত বনদস্যু। তাঁর বিরুদ্ধে বন আইনে ১১টি মামলা রয়েছে। এর মধ্যে নয়টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা আছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, রোববার (গতকাল) দুপুরে চকরিয়া জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের মাধ্যমে আরফান মিয়াকে জেলহাজতে পাঠানো হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।