১১ জুলাই, ২০২৬ | ২৭ আষাঢ়, ১৪৩৩ | ২৫ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক

চকরিয়ায় ১০টি এতিমখানার শিক্ষার্থীদের শীত কম্বল দিলেন উপজেলা চেয়ারম্যান

এম.জিয়াবুল হক,(চকরিয়া): চকরিয়া উপজেলার ডুলাহাজারা ও খুটাখালী ইউনিয়নের ১০টি হাফেজখানা ও এতিমখানার অন্তত এক হাজার শিক্ষার্থীদের হাতে শীতের কম্বল তুলে দিয়েছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম। গতকাল ১২ জানুয়ারী দুপুর থেকে তিনি দুই ইউনিয়নের প্রতিটি হাফেজখানা ও এতিমখানা পরির্দশন করে এসব এতিম শিক্ষার্থীদের হাতে শীতের কম্বল তুলে দেন। খুটাখালী ইউনিয়নের ৬টি হাফেজখানা ও ডুলাহাজারা ইউনিয়নের পীরে কামেল মরহুম আলহাজ আবদুর রশিদ হুজুরের হাফেজখানাসহ চারটি প্রতিষ্ঠানে এদিন কম্বল বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান।

গতকাল দুপুরে খুটাখালী ইউনিয়নের হাফেজখানা ও এতিমখানা গুলোতে কম্বল বিতরণকালে উপজেলা চেয়ারম্যানের সাথে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মাওলানা আবদুর রহমান, উপজেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক ডা.মীর আহমদ হেলালী, খুটাখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক শফিকুর রহমান, সহ-সভাপতি বাহাদুর হক, আলহাজ জয়নাল আবেদিন মেম্বার, সাধারণ সম্পাদক বেলাল আজাদসহ ইউনিয়ন পরিষদের মেম্বার, মাদরাসার সকল শিক্ষক, ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।
অপরদিকে ডুলাহাজারা ইউনিয়নের মালমুঘাট, ডুমখালীসহ চারটি হাফেজখানা ও এতিমখানায় শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণকালে উপজেলা চেয়ারম্যানের সাথে উপস্থিত ছিলেন স্থানীয় ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ নুরুল আমিন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজি জামাল হোছাইন, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা শওকত আলী, আওয়ামীলীগ নেতা আবু ছালাম মেম্বার, বাহাদুর আলম, ইউনিয়ন পরিষদের মেম্বার, মাদরাসার সকল শিক্ষক, ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।