২০ এপ্রিল, ২০২৬ | ৭ বৈশাখ, ১৪৩৩ | ২ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার   ●  প্রতারণা-জালিয়াতিই যেন বেলায়তের নীতি!   ●  উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ   ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা

চকরিয়ায় হাজিয়ান শেখ রাসেল শিশু কিশোর পরিষদের ক্রিকেট টুর্নামেন্টর ফাইনাল সম্পন্ন

 


চকরিয়া উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নের হাজিয়ানস্থ শেখ রাসেল শিশু কিশোর পরিষদের আয়োজন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ বৃহস্পতিবার আনুষ্টানিকভাবে সমাপ্ত হয়েছে।
ম্যাচের শুরুতে টুনার্মেন্টে উপস্থিত হয়ে খেলার উদ্বোধন ও ম্যাচ শেষে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কক্সবাজার জেলা পরিষদের ১নং প্যানেল চেয়ারম্যান ও চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু। অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার জেলা পরিষদের সদস্য (চকরিয়া উপজেলার ৮নং ওয়ার্ড) ও বমুবিলছড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক সুলতান আহমদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্রিকেট টুর্নামেন্টের স্পন্সর যুবলীগ নেতা নাজমুল হাসান লিটন। অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাসিয়াখালী ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি নুরুল হক এবং টুর্নামেন্ট পরিচালনা কমিটির সকল সদস্য, স্থানীয় ক্রীড়ানুরাগী জনতা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের বিপুল সংখ্যক শিক্ষার্থী।
অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু বলেন, বর্তমান সরকারের সফল প্রধানমন্ত্রী দেশরত্ম শেখ হাসিনা যতবার রাষ্ট্র ক্ষমতায় এসেছে ততবারই দেশের ক্রীড়াঙ্গন বিশ^দরবারে মর্যাদার আসনে স্থান পেয়েছে। তিনি খেলাধুলা পছন্দ করেন এবং দেশের খেলোয়াড়দেরকে সম্মানিত করেন বলেই তাঁরা দেশের জন্য গৌরব বয়ে আনতে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেন। তিনি বলেন, আজকে যারা বাংলাদেশের হয়ে বিদেশের মাটিতে সেরা নৈপুণ্য দেখিয়ে সম্মান নিয়ে আসছে তাঁরা এই রকম গ্রামের মাঠে খেলেছে। তাই আমাদেরকে এভাবে এগিয়ে যেতে হবে। ছোট ছোট এ ধরণের টুর্নামেন্ট আয়োজন করে এখান থেকে তারকা খেলোয়াড় তৈরী করতে হবে। তিনি এই ধরণের একটি টুর্নামেন্ট আয়োজন করার জন্য খেলার স্পন্সর যুবনেতা নাজমুল হাসান লিটন সহ সকলকে অভিনন্দন জানান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।