১ সেপ্টেম্বর, ২০২৬ | ১৭ ভাদ্র, ১৪৩৩ | ১৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

চকরিয়ায় হাইওয়ে পুলিশের অভিযানে ৯৫০ ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

এম.জিয়াবুল হক,(চকরিয়া): চকরিয়ায় চিরিংগা হাইওয়ে পুলিশ অভিযান চালিয়ে যাত্রীবাহী বাস তল্লাসী করে ৯৫০পিস ইয়াবা ট্যালেটসহ মো.মোস্তাকিন (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার রাত্রে চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়কের বানিয়ারছড়াস্থ আমতলি নামক এলাকায় পুলিশ ধৃত ইয়াবা পাচারকারী গ্রেপ্তার করেন। পাচারকারী মোস্তাকিন কুষ্টিয়া জেলার মিরপুর ৬নম্বর ওয়ার্ড মহিলা মাদ্রাসা পাড়া এলাকার মৃত মোহাম্মদ আলমের পুত্র।
উপজেলার বানিয়ারছড়াস্থ চিরিংগা হাইওয়ে পুলিশ সুত্রে জানাগেছে, চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চকরিয়াস্থ চিরিংগা হাইওয়ে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বানিয়ারছড়া ষ্টেশন সংলগ্ন আমতলি নামক এলাকায় ২৩ নভেম্বর বৃহস্পতিবার রাত্রের দিকে কক্সবাজার থেকে ছেড়ে আসা চট্রগ্রামগামী যাত্রীবাহী শ্যামলী পরিবহন (ঢাকা মেট্রো-ব ১৫-২১৫৮)যোগে ইয়াবা পাচারে গোপন সংবাদ পাই পুলিশ। সংবাদ পেয়ে চিরিংগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির এস আই আনোয়ার হোসেনের নেতৃত্বে সঙ্গীয় একদল পলিশ ওই গাড়ীটি সিগন্যাল দিয়ে থামিয়ে সন্দেহজনক ভাবে এক যুবককে ব্যাগ তল্লাসী চালিয়ে ৯৫০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় হয়েছে বলে পুলিশ জানান।
চিরিংগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট নুরে আলমের কাছে জানতে চাইলে তিনি বলেন,চকরিয়াস্থ কক্সবাজার মহাসড়কে হাইওয়ে পুলিশের অভিযানে ৯৫০পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।ধৃত ইয়াবা পাচারকারী বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।