১৭ মার্চ, ২০২৬ | ৩ চৈত্র, ১৪৩২ | ২৭ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

চকরিয়ায় সড়কের পাশ থেকে গুলিবিদ্ধ লাশ উদ্ধার, বিরোধে খুনের অভিযোগ

received_1831251783799721
চকরিয়ায় সড়কের পাশ থেকে মমতাজ মিয়া (৪৫) নামের একব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের অভিযোগ বিরোধের জের ধরে সহযোগিরা তাকে গুলি করে হত্যা করেছে। শুক্রবার ভোরে চকরিয়া পৌরসভার এক নম্বর ওয়ার্ডের ঘনশ্যাম বাজার এলাকার সড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করেছে পুলিশ। সকাল দশটার দিকে নিহতের স্ত্রী ও ছেলে, মেয়ে এবং ভাই বোনেরা থানায় এসে নিহতের লাশ সনাক্ত করেন। নিহত মমতাজ উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের দক্ষিন পালাকাটা গ্রামের মৃত আবদুস শুক্কুরের ছেলে।
পরিবার সদস্যরা জানান, মমতাজ দীর্ঘদিন ধরে চকরিয়া পৌরসভার ৩নম্বর ওয়ার্ডের স্বপ্নপুরি এলাকায় ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করে আসছে। নিহতের স্ত্রী জানায়, বৃহস্পতিবার রাতে তার স্বামীকে (মমতাজ মিয়া) কেউ একজন মোবাইল ফোনে বাড়ী থেকে ডেকে নিয়ে যায়। পরদিন (শুক্রবার ভোরে) গুলিবিদ্ধ অবস্থায় তার লাশ পাওয়া যায় পৌরসভার এক নম্বর ওয়ার্ডের ঘনশ্যাম বাজার এলাকার সড়কের পাশে।
নিহতের পরিবারের অভিযোগ, মমতাজকে পরিকল্পিতভাবে এলাকার চিহিৃত ডাকাতরা হয়তো গুলি করে হত্যা করেছে। অপরদিকে এলাকাবাসী ধারনা করছে, দুই পক্ষের মধ্যে লুন্ডিত টাকা ও অথবা মালামাল নিয়ে ঝগড়াঝাটির এক পর্যায়ে কাছের লোকজনই মমতাজকে গুলি করে হত্যা করেছে।
চকরিয়া থানার ওসি মো.জহিরুল ইসলাম খাঁন বলেন, নিহতের লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক সুরতহাল তৈরীকালে নিহতের পেটে গুলির আঘাত রয়েছে। তিনি বলেন, এ ঘটনায় নিহতের স্ত্রী বাদি হয়ে থানায় একটি মামলা করবেন বলে জানিয়েছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।