৬ এপ্রিল, ২০২৬ | ২৩ চৈত্র, ১৪৩২ | ১৭ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

চকরিয়ায় সুপারী গাছ থেকে পা পিছলে পড়ে শিশু নিহত

এম.জিয়াবুল হক,(চকরিয়া): চকরিয়া পৌরসভার সিকদার পাড়া এলাকায় সুপারী গাছ থেকে পড়ে মো. রাকিব (১২) নামে এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকাল ৯টার দিকে পৌরসভার ৩নং ওয়ার্ডের সিকদার পাড়া এলাকায় ঘটেছে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাকিব পৌরসভার পশ্চিম বাটাখালী এলাকার ফরিদুল আলমের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার সকাল ৯টার দিকে সিকদার পাড়া এলাকার বাসিন্দা ছলিম উল্লাহর বাড়িতে গাছ থেকে সুপারী পাড়তে যায় শিশু রাকিব। এক পর্যায়ে সুপারী গাছে অর্ধেক উঠার পর হঠাৎ পা পিছলে সে নিচে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই মারা যায় রাকিব। পরে তাকে উদ্ধার করে স্থানীয় লোকজন চকরিয়ার প্রাইভেট হাসপাতাল জমজমে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

গাছ থেকে পড়ে শিশু নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চকরিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. বশিরুল আয়ুব। তিনি বলেন, শিশু রাকিব দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন জনের বাড়িতে গাছ থেকে টাকার বিনিময়ে সুপারি, নারিকেল নামিয়ে দেয়ার কাজ করতো।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।