মূল খবরে যান

শিরোনাম
● জেল থেকে ফিরেই ফের দখলের অভিযোগ, এবার প্রবাসীর দুই দোকানে দুলালের থাবা!● ফেসবুকে প্রকাশিত স্ট্যাটাস প্রসঙ্গে খরুলিয়ার নুরুল হকের প্রতিবাদ● উখিয়ায় দশম শ্রেণির শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু, ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা

চকরিয়ায় সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

শেয়ার করুন

greptar
চকরিয়ায় জামানত লুটের মামলায় একবছরের সাজাপ্রাপ্ত এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে থানার এসআই রুহুল আমিন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পৌরসভার সোসাইটি এলাকা থেকে তাকে গ্রেফতার করেন। গতকাল রোববার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
থানার এসআই মো. রুহুল আমিন জানান, ২০১০ সালে চকরিয়া উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামানত রাখা টাকা লুটের অভিযোগে পৌরসভার চিরিঙ্গার হাসপাতাল পাড়া গ্রামের মোজাহের আহমদের ছেলে মো. সোলেমানের বিরুদ্ধে একটি মামলা (সিআর-২৮৭/১০) দায়ের করেন ভুক্তভোগী ব্যক্তি। পরে শুনানী শেষে আদালতের বিচারক অভিযুক্ত সোলেমানকে একবছরের কারাদন্ড ও নগদ পাঁচ হাজার টাকা জরিমানার আদেশ দেন। একই সাথে আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি করেন। রুহুল আমিন বলেন, আদালতের পরোয়ানার কপি থানায় পৌঁছার পর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

শেয়ার করুন