২১ মে, ২০২৬ | ৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৩ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন   ●  বেশি বাড়াবাড়ি করলে বিএনপি’র পদযাত্রা মরণযাত্রা হয়ে উঠবে-সাবেক সাংসদ বদি

চকরিয়ায় সাংবাদিক ওমর আলী জামিনে মুক্তি লাভ

Omar ALi Chakaria

অবশেষে ৩৮দিন কারাভোগের পর রোববার বিকেলে কক্সবাজার জেলা কারাগার থেকে মুক্তি লাভ করেছেন চকরিয়ার সিনিয়র সাংবাদিক এএম ওমর আলী। গত ১১মার্চ তাকে চকরিয়া পৌরশহরের বাবুমিয়া বাজারের একটি অফিস থেকে চকরিয়া থানা পুলিশ তাকে গ্রেফতার।
জানা গেছে, গত ১১মার্চ রাতে চকরিয়া পৌরশহরের বাবুমিয়া বাজারস্থ একটি অফিসে বসে পত্রিকায় নিউজ পাঠানোর সময় চকরিয়া থানার ওসি প্রভাষ চন্দ্র ধরের নেতৃত্বে একদল পুলিশ সাংবাদিক ওমর আলীকে গ্রেফতার করে। গ্রেফতারের সময় তার বিরুদ্ধে কোন মামলা বা অভিযোগ ছিলনা থানায়।
ওইদিন স্থানীয় সাংবাদিকরা তাকে থানা থেকে ছেড়ে দেয়ার জন্য দাবি জানিয়ে ছিলেন। পুলিশ সাংবাদিক ওমর আলীকে কী কারণে গ্রেফতার করা হয়েছে তাৎক্ষনিক কোন সুদত্তর দিতে পারেনি। এরপর থেকে সাংবাদিক ওমর আলী গ্রেফতারের প্রতিবাদে চকরিয়ার কর্মরত সাংবাদিক ও বিভিন্ন মহল থেকে প্রতিবাদের ঝড় উঠে। কিন্তু রাজনৈতিক অদৃশ্য শক্তির কারণে সাংবাদিক ওমর আলীকে মিথ্যা মামলায় আসামী দেখিয়ে জেলে পাঠানো হয়েছে বলে অভিযোগ করে আসছিলেন কর্মরত সাংবাদিকরা। অভিযানের পরদিন পুলিশ সাংবাদিক ওমর আলীকে বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় অন্যদের সাথে গ্রেফতার দেখিয়ে অজ্ঞাতনামা আসামী হিসেবে জেলহাজতে পাঠিয়ে দেন। দীর্ঘদিন আইনী লড়াই শেষে রোববার তিনি কক্সবাজার জেলা জজ আদালর্ত থেকে তিনি জামিন পান। গতকাল রাতে সাংবাদিক ওমর আলী চকরিয়া এসে পৌছলে সহকর্মীরা ফুলদিয়ে সংবর্ধনা জানান।

 

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।