মূল খবরে যান

শিরোনাম
● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে

চকরিয়ায় সমাজের অসংহতি দুরীকরণে চকোরী কমেডি ক্লাবের আনুষ্ঠানিক যাত্রা

শেয়ার করুন


‘কৌতুক হোক সমাজের অসংগতি দূরীকরণের হাতিয়ার’ এই স্লোগানে চকোরী কমেডি ক্লাব গঠন উপলক্ষে এক মতবিনিময় সভা ১ জানুয়ারি চকরিয়া উপজেলা সদরে অনুুষ্ঠিত হয়েছে। মাস্টার মোঃ জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে এবং এস.এম.এরফান উল হকের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ইলমো তরুণ আলো প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার সাহাব উদ্দিন, কিডস্ গার্ডেন গ্রামার স্কুল এর প্রধান শিক্ষক মোঃ সিরাজুল ইসলাম আজাদ, মাস্টার মোঃ আলাউদ্দিন, শিল্পী মোঃ ইস্পাতুল ইসলাম, কমেডিয়ান আবদু শুক্কুর প্রমুখ। সভায় আরো উপ¯ি’ত ছিলেন মাস্টার মুহাম্মদ হেলাল উদ্দিন, হুমায়ুন কবির পারভেজ, মোঃ হুমায়ুন কবির, কমেডিয়ান ইলিয়াস হাবিব, মোঃ আবদুল মজিদ, আবদুল্লাহ মোঃ ইয়াছের, রবিউল ইসলাম শারিক, মোঃ আবদুল্লাহ আল মামুন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, সমাজের বিভিন্ন অসংগতি কৌতুকের মাধ্যমে তুলে ধরে মানুষকে সচেতন করার লক্ষে চকোরী কমেডি ক্লাব গঠনের উদ্যোগ নেয়া হয়েছে। এখানে কৌতুক ছাড়াও সু¯’ ধারার বিভিন্ন সংস্কৃতির চর্চা করা হবে, বিশেষ করে নাট্যাভিনয়, মুকাভিনয়, আবৃতি ইত্যাদি। চকোরী কমেডি ক্লাব গঠনের প্রধান উদ্যোক্তা এস.এম.এরফান উল হক সভায় বলেন, এলাকার প্রতিভাবান কৌতুক শিল্পীদের একত্রিত করে মানুষকে সু¯’ ধারার বিনোদন দেয়াই এ ক্লাবের প্রধান উদ্দেশ্য। সভায় আগামী দু’মাসের মধ্যে চকরিয়া বিজয় মঞ্চে চকোরী কমেডি ক্লাবের প্রথম শো করার সিদ্ধান্ত গৃহিত হয়। এতে ঢাকা ও চট্টগ্রামের নাম করা কৌতুক শিল্পীরা অংশগ্রহণ করবেন।

শেয়ার করুন